‘দেভারা’য় নায়িকার চেয়ে ১২ গুণ বেশি পারিশ্রমিক নায়কের!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

তেলুগু ভাষায় নির্মিত ‘দেভারা’ সিনেমার প্রথম পর্ব শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনই বাজেটের এক-তৃতীয়াংশ আয় করে ফেলেছে ছবিটি। তবে, এ সিনেমা আলোচনায় আছে অন্য কারণেও।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ‘দেভারা’ সিনেমায় নায়িকার চেয়ে ১২ গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা দক্ষিণের খ্যাতনামা তারকা নন্দমুরি তারক রামা রাও জুনিয়র বা জুনিয়র এনটিআর।

দক্ষিণের জনপ্রিয় অভিনেতার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন বলি তারকারাও। তবে উপার্জনের দিক থেকে এগিয়ে রয়েছেন দক্ষিণী তারকাই।

কোরতালা সিবার পরিচালনায় মুক্তি পাওয়া ‘দেভারা’য় মুখ্যচরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। এ সিনেমায় অভিনয়ের জন্য ৬০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।

অন্যদিকে ‘দেভারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্মজগতে প্রথম পা রাখলেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কপূর। জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছেন নায়কের চেয়ে ১৪ বছরের ছোট জাহ্নবী।

কানাঘুষো শোনা যায়, এই ছবির জন্য সাড়ে তিন কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন জাহ্নবী। প্রথমে সেই পরিমাণ অর্থও তাকে দিতে রাজি ছিলেন না ছবি নির্মাতারা। তবে, শেষ পর্যন্ত পাঁচ কোটি রুপি আয় করেন জাহ্নবী। যা অভিনেতা এনটিআরের তুলনায় ১২ গুণ কম।

জাহ্নবীর মতো ‘দেভারা’ ছবির হাত ধরে দক্ষিণী ফিল্মজগতে পা রেখেছেন বলি অভিনেতা সইফ আলি খানও। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।

‘দেভারা’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেছে দক্ষিণী তারকা প্রকাশ রাজকে। ছবিতে অভিনয় করে দেড় কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি।

মুরলী শর্মাও ‘দেভারা’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তেলুগু ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেন তিনি। দেভারা ছবিতে ৪০ লাখ টাকা উপার্জন করেছেন মুরলী।

‘দেভারা’ ছবি তৈরি করতে মোট খরচ হয়েছে ৩০০ কোটি রুপি। অন্যদিকে প্রথম দিনই আয় হয়েছে ১০০ কোটি রুপি।

একাত্তর/আরএ
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর