এবার কন্যা সন্তানের মা হলে কোয়েল মল্লিক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম

বড়দিনের আগেই বড় খবর দিলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হলেন তিনি। এর আগে পুত্র সন্তান ছিলো তার। এবার কোল আলো করে এলো কন্যা সন্তান। এতে খুশির হাওয়া টলিউডে। আনন্দে ভাসছে মল্লিক ও নিশপাল সিং পরিবার। চারদিক থেকে আসছে শুভেচ্ছা আর ভালোবাসা। 

ইনস্টাগ্রামে পোস্ট করেই আনন্দের খবর জানিয়েছেন কোয়েল। অভিনেত্রী লিখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে। এই খবর পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে যায় একের পর এক শুভেচ্ছা বার্তায়। অভিনেতা-অভিনেত্রী থেকে কোয়েলের ভক্তরা অভিনন্দন জানাতে থাকেন তাকে।

চলতি বছর পুজোয় প্রথম জানা যায়, আবারও মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সুখবরের জন্য অপেক্ষা করে ছিলেন তার অনুরাগীরাও। তবে বড়দিনের আগেই এলো সুখবর। মেয়ের মা হলেন পর্দার ‘মিতিন মাসি’। জানা গেছে, মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন।

বাড়িতে লক্ষ্মী আসতেই উৎসবের মেজাজ। খুশির হাওয়া টলিপাড়ায়। গত বছরই দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা জিৎ। কন্যার পর পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। এবার কোয়েলের কোল জুড়ে মেয়ের কলবর৷ সামাজিক মাধ্যমে খুশির খবর শেয়ার করেন কোয়েল ও তার স্বামী নিশপাল সিং রানে।

তাদের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন জিৎ। কোয়েল ও তার নবজাত সন্তানকে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। তিনিও দুই সন্তানের মা৷ এক পুত্রের পর কন্যা সন্তানের মা হয়েছেন তিনিও৷

শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি লিখেছেন, আমি খুব খুশি। কন্যাসন্তানের গর্বে গর্বিত মা-বাবাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর সদ্য যে পৃথিবীতে এসেছে, সেই সদ্যোজাত কন্যাকে এক রাশ ভালবাসা, আশীর্বাদ।

কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, প্রযোজক মহেন্দ্র সোনি, গায়িকা আকৃতি কক্কর, অভিনেত্রী ইশা সাহা, ঐন্দ্রিলা সেনরা৷ 

প্রায় সাত বছর রিলেশনশিপে থাকার পর ২০১৩ সালে নিশপালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রঞ্জিত-কন্যা৷ ২০২০ সালের ৫ মে, তাঁদের কোলে আসে পুত্র কবীর। ওই বছরই অষ্টমীর দিন ছেলের নাম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। এবার বড়দিনের আগেই ফুটফুটে মেয়ের জন্ম দিলেন তিনি৷

এআরএস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
রাজনীতি আর বিনোদনের রসায়ন যেখানে মিলেমিশে একাকার, সেখানে টালমাটাল সম্পর্কের গল্প থাকবে না তা কি হয়? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের সঙ্গে যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছিল, আসন্ন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর