সিনেমা বাঁচাতে প্রযুক্তি নয়, ফিরতে হবে গল্পের কাছে

আপডেট : ১৬ মে ২০২৫, ০৫:৩৫ পিএম

বলিউড অভিনেতা, প্রযোজক, নির্মাতা শেখর কাপুর বলেছেন, সিনেমা মরে গেছে? যদি না মরে থাকে তাহলে আমি বলবো, মারা যাচ্ছে। আমাদের দায়িত্ব সিনেমাকে জীবন দেওয়া। এটা অনেক চ্যালেঞ্জিং। প্রযুক্তির আগ্রাসনে আমাদের গল্পের কাছে ফিরতে হবে। ব্যবসা নয়, পৃথিবী পরিচালিত হচ্ছে গল্প দ্বারা।

শুক্রবার (১৬ মে) ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যাভিলিয়নে এক প্রশ্নের মুখে এই মন্তব্য করেন তিনি।

সারা বিশ্ব থেকে প্রায় ৩৫ হাজারেরও বেশি চলচ্চিত্রজন ও সাংবাদিক এসেছেন এবারের কান চলচ্চিত্র উৎসবে।

উৎসবে যোগ দিয়েছেন অভিনেতা অনুপম খের। ছবির বাজারে তার সিনেমা ‘ তানভি দ্য গ্রেট’ এর বিশেষ প্রদর্শনী ১৭ মে। 

কান চলচ্চিত্র উৎসবকে সিনেমার ‘মহাকুম্ভ’ বর্ণনা করে একাত্তরকে তিনি বললেন, গল্পই সিনেমার প্রাণ। পৃথিবীর যে প্রান্তই সে গল্প শুনুক না কেন, তা কমিউনিকেট করবেই।

সেলুলয়েড থেকে ডিজিটাল ফরমেটে সিনেমার ভাষা বদলেছে। তবে  সিনেমার মনের মানুষ গৌতম ঘোষ বললেন, একাগ্রতাও ধরে রাখতে হবে নির্মাতাকে।

তিনি বলেন, শেখর যেটা বলার চেষ্টা করছে সেটা হলো, আমাদের যে সেলুলয়েডের সিনেমা ছিল, যার যে একাগ্রতা ছিল সেটাতে থাকতে পারে না। আমরা সিনেমা নির্মাণ করার কথা ভাবি, চিত্রনাট্য লিখি, সেখান থেকে ফাইনাল আউটপুর বের হওয়া পর্যন্ত আমার সংশ্লিষ্টতা থাকে। যেটা এখন ডিজিটাল এজে এসে কমে গেছে। সিনেমা এখন বেসিক্যাল ভিজুয়্যাল আর্ট। ভোরে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চারদিকে অডিও ভিজুয়্যাল। তার থেকে সিনেমাকে আলাদা করতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ।

 

একাত্তর/এসি
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
ইন্দো-ইতালিয়ান ছবি ‘পরিক্রমা’ নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ছবির মার্কেটে যোগ দিয়েছিলেন নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। ব্যস্ত শিডিউলে একাত্তরের সঙ্গে কথা বলেছেন বাঙালির ‘মনের মানুষ’ গৌতম। 
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর