অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবরকে গুজব বললেন মেয়ে

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দেয়া হলেও তার মেয়ে এশা দেওল বলেছেন, খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতার অবস্থা স্থিতিশীল।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) ইন্ডিয়া টুডে, মিড ডেসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের প্রথম ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র।

এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টের কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অভিনেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এর আগে সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাকে কেবল রুটিন চেকআপ ও চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

তবে এরপর আজ সকাল থেকেই তার মৃত্যুর খবর আসে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে, যা পরে নাকচ করলেন তার মেয়ে এশা দেওল।

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। এরপর ‘ফুল অউর পাথর’, ‘আয়ে দিন বাহার কে’ ও ‘শোলে’-র মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়েই শীর্ষ অভিনেতার স্থানে পৌঁছে যান।

সত্তর দশকে আন্তর্জাতিক গণমাধ্যম তাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের একজন হিসেবে আখ্যায়িত করে। বলিউডে তিনি পরিচিত হন ‘হি-ম্যান অব ইন্ডিয়া’ নামে।

‘শোলে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘সীতা অউর গীতা’, ‘গুলামি’, ‘তহলকা’সহ অসংখ্য সুপারহিট ছবিতে তার উপস্থিতি দর্শকদের মনে অম্লান দাগ রেখে যায়।

নব্বইয়ের দশকে তিনি পার্শ্বচরিত্রে অভিনয়ে মনোযোগ দেন এবং পরে দুই ছেলে সানি ও ববির সঙ্গে ‘আপনে’ ও ‘যমলা পাগলা দেওয়ানা’ সিরিজে একসঙ্গে কাজ করেন। সর্বশেষ তাকে দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’ ছবিতে।

অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্র রাজনীতিতেও যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজস্থানের বিকানের আসন থেকে বিজেপির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে ধর্মেন্দ্র দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। দুই ছেলে সানি ও ববি দেওল প্রথম স্ত্রীর ঘরে, আর দুই মেয়ে এষা ও আহানা দেওল হেমা মালিনীর ঘরে জন্ম নেন।

একাত্তর/আরএ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর