যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ চুক্তি অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে: ইরান

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় ট্রাম্প প্রশাসনের ‘অতিরিক্ত দাবি’ যৌথ কাঠামো ও সম্ভাব্য চুক্তি অর্জনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তেহরানের। 

ইরানের আলোচক দলের একজন সদস্যের বরাতে রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্র ইরানের কাছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং সমৃদ্ধ ইউরোনিয়াম হস্তান্তরের দাবি জানিয়েছে। অর্থাৎ যে বিষয়গুলো যুদ্ধক্ষেত্রে অর্জিত হয়নি সেগুলোকে কূটনীতি টেবিলে দাবি হিসেবে পেশ করেছে যুক্তরাষ্ট্র। 

ইরানি প্রতিনিধি দলও দৃঢ়তার সাথে যুদ্ধক্ষেত্রের অর্জনগুলো সংরক্ষণের ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 

তিনি আরও জানান, মার্কিন দলের প্রধান জেডি ভ্যান্স, ইরানকে আলোচনা প্রক্রিয়া দীর্ঘায়িত করার জন্য দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন। কিন্তু এ পর্যন্ত এই প্রক্রিয়ায় যা বাধা সৃষ্টি করেছে, তা কেবল আমেরিকার অতিরিক্ত দাবি।

ইরানের আলোচনা দলের ঘনিষ্ঠ সূত্রটি সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের প্রসঙ্গে বলেন, এ পর্যন্ত আমেরিকার এই আঞ্চলিক মিত্র অর্থাৎ ইসরাইল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং গত রাতেও ফসফরাস বোমা দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল দূষিত করেছে।

তার ভাষ্য অনুযায়ী, আক্রান্ত পক্ষ হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করার বৈধ অধিকার রাখে। পাশাপাশি ট্রানজিট ফি আরোপের বিষয়টিকে তিনি সম্ভাব্য বাস্তবায়ন নিশ্চয়তার একটি উপায় হিসেবে উল্লেখ করেন।

তার মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের সম্পদ অবরোধ মুক্ত করার বিষয়টিও ইরানি জনগণের অধিকারের চেয়ে বেশি কিছু নয়। যুদ্ধ শুরুর আগেও ওমানে এই দাবি আমেরিকার সঙ্গে আলোচনার ভিত্তি ছিল।

ইরান নিজের জনগণের অধিকার এবং এই অঞ্চলে বর্বরতা বন্ধ করার চেয়ে বেশি কিছু দাবি করে না উল্লেখ করে তিনি বলেন, কিন্তু মার্কিন পক্ষ ইরানের অধিকার মেনে নিতে না চেয়ে অতিরিক্ত দাবি আদায় এবং ইসলামাবাদ আলোচনার পথে বাধা সৃষ্টি করতে চেয়েছে।

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর