প্রেমিককে নিয়ে প্রথম প্রকাশ্যে শ্রদ্ধা

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৪:০৬ পিএম

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার ব্যক্তিগত জীবনকে আড়ালে লাখতে খুব সচেতন। সেই শ্রদ্ধা যখন প্রেমিককে নিয়ে গণমাধ্যমের সামনে আসলেন তখন ভক্তরা উচ্ছ্বসিত হবে এটাই স্বাভাবিক।

শ্রদ্ধা তার ও প্রেমিক লেখক রাহুল মোদিকে জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে একসাথে দেখা গেলো।

আর এই সুযোগ ছাড়েননি পাপারাজ্জিরা। মুম্বাইয়ের একটি বেসরকারি বিমানবন্দরেও তাদের ছবি তোলে পাপারাজ্জিরা।

কয়েক মাস ধরে গুজব চলছিলো শ্রদ্ধা রাহুলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এই জুটি কখনোই গুজবকে পাত্তা দেননি। ২০২৩ সালে, এই জুটিকে প্রথমে একটি ডিনার ডেটের জন্য বের হতে দেখা গিয়েছিলো, কিন্তু একটি সূত্র হিন্দুস্থান টাইমসকে বলেছিল একসঙ্গে ছবিতে ধরা পড়ায় তারা ‘মর্মাহত’।

তবে এখন মনে হচ্ছে, তাদের সেই মনোভাবে পরিবর্তন এসেছে। পাপারাজ্জিরা তাদের ছবি তুললেও তাতে আপত্তি করেননি এই জুটি।

রাহুল মোদি কে?

লাভ রঞ্জনের ‘পেয়ার কা পঞ্চনামা-২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং শ্রদ্ধা ও রণবীর কাপুর-অভিনীত ‘তু ঝুটি মে মক্কর’ সিনেমার স্ক্রিপ্ট রাইটার হিসেবে সমাদৃত রাহুল মোদি। এই দুইজনের প্রথম দেখা ছবির সেটে। তারপর বন্ধুত্ব। এরপর থেকে প্রেম।

২০২২ সালে ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সাথে বিচ্ছেদের পরে শ্রদ্ধার রাহুলের সাথে দেখা এবং প্রেম।

মুম্বাইতে জন্ম ও বেড়ে ওঠা রাহুল পড়াশোনা করেছেন হুইসলিং উডস ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে। লাভ রঞ্জনের ২০১১ সালের ছবি ‘পেয়ার কা পঞ্চনামা’র সেটে ইন্টার্ন করেছিলেন এবং ‘আকাশ বাণী’ সিনেমার মতো তার অন্যান্য কাজে সহযোগী পরিচালক হিসাবে কাজ করেন। রাহুলের বাবা আমোদ একজন ব্যবসায়ী।

এএ/কেএসএইচ
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
বলিউড সুন্দরী তারকা জাহ্নবী কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলের আইটি...
এক সাক্ষাৎকারে নিজের পুরোনো সহকর্মী জন আব্রাহামকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে।
বলিউড তারকা রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার ছবি 'ধুরন্ধর' তার বিষয়বস্তুর কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছে। যদিও এনিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মধ্যপ্রাচ্যের কোনো দেশ।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর