৫৮ বছর বয়সেও অ্যাকশনে অপ্রতিরোধ্য মাধুরী দীক্ষিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। কিন্তু বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন মাধুরী দীক্ষিত। ৫৮ বছর বয়সে এসেও তিনি নিজেকে চ্যালেঞ্জ জানাতে পিছপা হননি। আসন্ন ওয়েব সিরিজ 'মিসেস দেশপান্ডে'-তে কোনো ‘বডি ডাবল’ বা স্টান্ট ছাড়াই নিজের সব অ্যাকশন দৃশ্য নিজেই করেছেন এই অভিনেত্রী।

এই সিরিজে মাধুরীর চরিত্রটি ইসরাইলি মার্শাল আর্ট 'ক্রাভ মাগা'-তে বিশেষভাবে প্রশিক্ষিত। একজন সাধারণ গৃহবধূর আড়ালে লুকিয়ে থাকা দুর্ধর্ষ এক রূপ পর্দায় ফুটিয়ে তুলতে মাধুরী কোনো আপস করতে চাননি। 

হিন্দুস্তান টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, দৃশ্যগুলো বাস্তবসম্মত হওয়া প্রয়োজন ছিল। একজন ছিপছিপে গড়নের সাধারণ গৃহবধূ কীভাবে এত কঠিন সব অ্যাকশন করতে পারেন, তা বিশ্বাসযোগ্য করে তুলতেই আমি নিজে স্টান্ট করার সিদ্ধান্ত নিই। এর মধ্যে একটা চমকও আছে।

সিরিজটিতে নিজের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী পুরুষের বিরুদ্ধেও অ্যাকশন করতে দেখা যাবে তাকে।

মূলধারার অভিনেত্রীদের নেতিবাচক বা ধূসর চরিত্রে দেখা গেলেও, কোনো ‘মেইনস্ট্রিম স্টার’ হিসেবে একজন নির্মম খুনির চরিত্রে অভিনয় করাটা বিরল। মাধুরী মনে করেন, লকডাউনের সময় বিশ্বজুড়ে বিভিন্ন সিনেমা ও সিরিজ দেখে দর্শকদের রুচি এবং মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। দর্শক এখন চরিত্রের গভীরতা ও স্তরগুলো বুঝতে শিখেছে।

নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে তিনি যোগ করেন, আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম ‘অবোধ’ দিয়ে। এমন কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি যা শেষ পর্যন্ত আমায় এই অবস্থানে নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি, নিয়ম গড়া হয় ভাঙার জন্যই। নারীরা এখন যে ধরনের শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, তা সত্যিই পথপ্রদর্শক।

পরিচালক নাগেশ কুঙ্কুনুরের এই সিরিজে মাধুরীকে এক সম্পূর্ণ নতুন অবতারে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার ভক্তরা।

একাত্তর/এসি
টেলিভিশনের পর্দায় সবচেয়ে তুমুল জনপ্রিয় জ্ঞানভিত্তিক কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বলতেই চোখে ভাসে শাহেনশাহ অমিতাভ বচ্চনের সেই ভরাট গলা আর চিরচেনা উপস্থিতি। কিন্তু এবার ড্রয়িংরুমের সেই...
বলিউডের ‘ধক ধক গার্ল’ খ্যাত মাধুরী দীক্ষিত সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের এক ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন।
মাধুরী দীক্ষিত! বলিউডের ধক ধক গার্ল। তার মোহময়ী রূপে এখনও কাত হয়ে যায় পুরুষের দল। নব্বই দশকে তিনি একাই ছিলেন বলিপাড়ার চোখের মণি। নিজের সময়ের সফল অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার ক্যারিয়ারের শীর্ষে...
নব্বইয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। তাদের প্রেম পর্দা থেকে গড়িয়েছিল বাস্তব জীবনে। এর পর বিচ্ছেদ, বিতর্ক আর অভিযোগের পাহাড়ে যেন তারা চাপা পড়ে যান। বিচ্ছেদের পর...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর