বিচ্ছেদের পর এক মঞ্চে সঞ্জয়-মাধুরী

আপডেট : ২৪ মে ২০২৪, ১২:১৮ এএম

নব্বইয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। তাদের প্রেম পর্দা থেকে গড়িয়েছিল বাস্তব জীবনে। এর পর বিচ্ছেদ, বিতর্ক আর অভিযোগের পাহাড়ে যেন তারা চাপা পড়ে যান। বিচ্ছেদের পর একে অন্যকে করছেন ‘স্যার’ ও ‘ম্যাম’ সম্বোধন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, প্রায় ২১ বছর পর করণ জোহরের ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করেন সঞ্জয় ও মাধুরী। এই ছবির প্রচারমূলক অনুষ্ঠানে অস্বস্তিদায়ক পরিস্থিতির মুখে পড়েন তারা। মঞ্চে ছবির অন্যান্য কুশীলবদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন এই জুটি।

মাধুরী সঞ্জয়কে ‘সঞ্জয় স্যার’ সম্বোধন করলে সঞ্জয় জিজ্ঞেস করেন ‘স্যার কেন বলছেন?’ মাধুরীর পাল্টা বক্তব্য, ‘আপনিও তো ম্যাম বলে ডাকেন আমাকে।’

প্রাক্তন প্রেমিকার কথা শুনে সঞ্জয় বলেন, ‘না, আমি তো মাধুরী সম্বোধন করতে যাচ্ছিলাম।’

এই কথোপকথনের পরে মঞ্চে বরুণ ধওয়ান জিজ্ঞেস করেন, ‘এত বছর ধরে আপনারা পরস্পরকে স্যার, ম্যাম বলে ডাকেন কেন?’ প্রশ্ন শুনে মাধুরীর মুখে অস্বস্তির ছায়া নেমে এলেও তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দেন তিনি। বলেন, ‘ওঁকে সম্মান করি, তাই স্যার বলে ডাকি।’

বরুণ পাল্টা বলার চেষ্টা করেন, ‘সম্মান তো আমরাও করি কিন্তু...’ অভিনেতার প্রশ্ন শেষ হতে না দিয়েই প্রসঙ্গ ধামাচাপা দেন ছবির সঙ্গে যুক্ত জনৈক ব্যক্তি।

এই ছবিরই অন্য একটি প্রচারের অনুষ্ঠানে সঞ্জয় জানান, বহু বছর পরে মাধুরীর সঙ্গে কাজ করতে পেরে তিনি আপ্লুত। তিনি বলেন, ‘মাধুরীর সঙ্গে আরও অনেক কাজ করতে চাই।’

কিন্তু সঞ্জয়ের কথা শোনা মাত্রই নাকি প্রকাশ্যে বিদ্রুপের হাসি হাসেন মাধুরী। আবারও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের সেই ভিডিওটি।

এনএন
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
টেলিভিশনের পর্দায় সবচেয়ে তুমুল জনপ্রিয় জ্ঞানভিত্তিক কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বলতেই চোখে ভাসে শাহেনশাহ অমিতাভ বচ্চনের সেই ভরাট গলা আর চিরচেনা উপস্থিতি। কিন্তু এবার ড্রয়িংরুমের সেই...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর