কেনো ভারতে ফিরলেন মাধুরী, জানালেন আসল কারণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

মাধুরী দীক্ষিত! বলিউডের ধক ধক গার্ল। তার মোহময়ী রূপে এখনও কাত হয়ে যায় পুরুষের দল। নব্বই দশকে তিনি একাই ছিলেন বলিপাড়ার চোখের মণি। নিজের সময়ের সফল অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এরপর স্বামীর সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দীর্ঘ ১০ বছর প্রবাস জীবন কাটানোর পর মাধুরী ফিরে আসেন ভারতে। সঙ্গে অবশ্যই স্বামী সন্তান। তা হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতে কেনো চলে আসলেন মাধুরী? সম্প্রতি একটি পডকাস্টে এসে অভিনেত্রী নিজেই জানালেন, কী কারণে তারা দেশে ফেরার সিদ্ধান্ত।

সম্প্রতি দিল্লিভিত্তিক রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে আলাপচারিতার সময় মাধুরী জানান, যুক্তরাষ্ট্রে তার পারিবারিক জীবন কতটা শান্তিপূর্ণ ও চমৎকার ছিল। তিনি বলেন, সেখানে সন্তানদের নিজের খুব কাছাকাছি পেয়ে তিনি আনন্দিত ছিলেন। সেখানকার জীবন ছিলো অনেক শান্ত আর গুছানো।

ভারতে ফেরার কারণ প্রকাশ করে মাধুরী বলেন, আমেরিকা থেকে ফিরে আসাটা একেবারেই আমার মা-বাবার জন্য। কেননা, তাদের বয়স হয়েছে। আমরা না দেখলে, কেউ তাঁদের দেখার নেই। তাই চলে আসা।

তিনি আরও বলেন, রামের (শ্রীরাম নেনে) পরিবারও সেখানেই। কিন্তু আমার বাবা-মা বয়স হয়ে যাচ্ছিল, এবং তারা ভারতে ফিরে আসতে চেয়েছিলেন। আমার সারাজীবনের ক্যারিয়ারে তারা আমার সঙ্গে ছিলেন, তাই আমি তাদের একা ছাড়তে চাইনি।

মাধুরী আরও যোগ করেন, দ্বিতীয়ত, আমার কাজ এখানে ছিল। ভারতে আসতাম, কাজ করতাম এবং আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতাম। দূরত্বের কারণে এটি খুব কঠিন হয়ে যাচ্ছিল। নেনের বহু রোগী ভারতে থাকেন। মাঝে মধ্যেই তাকে ভারতে উড়ে আসতে হতো। এছাড়া আমারও ক্যারিয়ার রয়েছে। তাই সব কিছু চিন্তাভাবনা করেই ভারতে ফির আসা। আর নিজের দেশে ফিরে আমরা ভালোই রয়েছি।

মাধুরী উপসংহারে বলেন, তিনি এবং তার স্বামী উভয়েই বিশ্বাস করতেন যে ভারতে ফিরে আসা তাদের জন্য সেরা সিদ্ধান্ত হবে এবং সেই অনুযায়ী তারা ফিরে আসেন।

মাধুরী দীক্ষিত ১৯৯৯ সাল থেকে ডা. শ্রীরাম নেনের সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন। যুক্তরাষ্ট্রে থেকে ফেরার পর তার স্বামী একজন ইউটিউবার হিসাবেও কাজ শুরু করেন। এই দম্পতির আরিন নেনে এবং রায়ান নেনে নামে দুটি ছেলে রয়েছে।

গত বছর এক সাক্ষাৎকারে মাধুরী নেনের সঙ্গে তার প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেছিলেন, প্রথম দেখাতেই তিনি অনুভব করেছিলেন যে তিনিই তার জন্য সঠিক মানুষ।

তিনি বলেন, আমি কেবল ভেবেছিলাম যে আমি আমার জন্য সঠিক ব্যক্তির সঙ্গে দেখা করেছি। এই সেই মানুষ যাকে আমি বিয়ে করতে চাই এবং আমি এই লোককেই বিয়ে করতে যাচ্ছি। কারণ প্রত্যেকেই নিজেকে নিয়ে স্বপ্ন দেখে। আমার জন্য সেটা ছিল একটি ঘর, একজন স্বামী, একটি পরিবার এবং সন্তান- এসব কিছু। আমি বাচ্চাদের খুব ভালোবাসি। তাই সন্তান ধারণ করা সেই স্বপ্নের একটি বড় অংশ ছিল। যখন লোকেরা বলে, ওহ, আপনি দূরে ছিলেন এবং আপনার কি খারাপ লাগেনি?', আমি বলি, 'না, আমার খারাপ লাগেনি, কারণ আমি আমার স্বপ্নে বাঁচছিলাম।

অভিনেত্রী আরো বলেন, ক্যারিয়ারের শিখরে থাকার পরও যুক্তরাষ্ট্রে চলে যেতে তার একটুও ভয় লাগেনি। মাধুরী ২০০৭ সালে 'আজা নাচলে' ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন।

উল্লেখ্য, সঞ্জয় দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছিলেন মাধুরী দীক্ষিত। সেই সময়ই এই প্রেম নিয়ে বলিউডে শোরগোল পড়ে গিয়েছিল। এমনকি, শোনা গিয়েছিল সঞ্জয়ের সঙ্গে নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল মাধুরীর। তবে বিয়ে ভাগে সঞ্জয় জেলে যাওয়ার পর।

সঞ্জয়ের ক্রিমিনাল রেকর্ডই মাধুরীর প্রেমের মূল অন্তরায় হয়ে দাঁড়ায়। ঠিক সেই সময়ই মা-বাবার পছন্দ করা মার্কিন ডাক্তার ডক্টর শ্রীরাম রেনেকে বিয়ে করেন মাধুরী। মাত্র ছয় মাসের আলাপ। আর, কয়েক মাসের মধ্যেই মাধুরী ঠিক করে নেন, বিয়ে যদি করেন, তাহলে ডক্টর নেনেকেই করবেন।

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর