৯৭তম অস্কার পুরস্কার জিতলেন যারা

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায়।

‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক সিনেমা স্থান পেয়েছে অস্কারের তালিকায়।

এর মধ্যে ৯৭তম অস্কারের প্রথম পুরস্কার জিতে নেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পান।

‘এমিলিয়া পেরেজ’ ছবিতে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার নেয়ার সময় তিনি তার মা ও বোনকে উৎসর্গ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এছাড়া দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিয়েছেন শন বেকার। অ্যানোরা সিনেমায় কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় অর্জন করেন তিনি।

সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জিতেন ডেনিস ভিলেনিউভ।

‘এমিলিয়া পেরেজ’ ছবির জনপ্রিয় গান ‘এল মাল’ এর জন্য তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কার অর্জন করেছেন।

৯৭তম অস্কার আসরে প্রতিযোগিতায় থাকা চলচ্চিত্রগুলো যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কার বিজয়ীদের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে চলচ্চিত্রপ্রেমীদের।

একাত্তর/আরএ
৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
দুর্দান্ত সব চমক আর ইতিহাস সৃষ্টির মাধ্যমে শেষ হলো ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডস। রোববার লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর