এমি অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন অভিনেতা ম্যাথিউ রিস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

টেলিভিশন অঙ্গনের অস্কার হিসাবে বিবেচিত ও মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর এবার বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবার এমির ইতিহাসে এক অভাবনীয় ও অভূতপূর্ব রেকর্ডের জন্ম দিয়ে এক রাতেই দুটি কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে পুরেছেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রিস। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক টেলিভিশন পুরস্কার অনুষ্ঠানে তিনি একই সাথে দুটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা অভিনেতার ট্রফি জিতে ইতিহাস গড়লেন।


রিস তাঁর সঙ্গী, মার্কিন অভিনেত্রী কেরি রাসেলের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন; রাসেল নিজেও একটি এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন    ছবি: সংগৃহীতমনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’-তে অসাধারণ অভিনয়ের জন্য লিমিটেড সিরিজ ক্যাটাগরিতে সেরা লিড অ্যাক্টরের পুরস্কার পান রিস। এর কিছুক্ষণ পরেই সুপারন্যাচারাল কমেডি সিরিজ ‘উইডো'স বে’-তে মেয়রের ভূমিকায় দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য সেরা কমেডি অভিনেতার ট্রফিও ওঠে তাঁর হাতে।

অ্যালান অলডা, স্যালি ফিল্ড কিংবা টেড ড্যানসনের মতো খ্যাতনামা তারকাদের আগে একই বছরে দুই প্রধান চরিত্রে মনোনয়ন পাওয়ার নজির থাকলেও, এক রাতেই দুটি ক্যাটাগরিতে সেরা লিড অ্যাক্টরের জোড়া জয় পাওয়ার কীর্তি এই প্রথম।

মঞ্চে উঠে দ্বিতীয় পুরস্কারটি গ্রহণের সময় আবেগপ্লুত রিস এই অর্জন উৎসর্গ করেন নিজের জন্মভূমি ওয়েলসের মানুষদের উদ্দেশ্যে। নিজ মাতৃভাষা ওয়েলশে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা একটি ছোট্ট কিন্তু শক্তিশালী জাতি। কখনও কখনও যে আমরা আমাদের ক্ষমতার চেয়েও বড় ধাক্কা দিতে পারি, তা প্রমাণ করার সুযোগ পেয়ে আমি গর্বিত।

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জিন স্মার্ট ও অ্যালিসন জ্যানি একই এমি রেকর্ড স্পর্শ করলেন   ছবি: সংগৃহীত
রেকর্ড স্পর্শ ও প্রধান প্রধান ট্রফি জয়:
এবারের এমি আসরে অন্যান্য ক্যাটাগরিতেও জমে উঠেছিল তীব্র প্রতিযোগিতা ও রেকর্ডের খেলা। ‘হ্যাকস’ সিরিজের শেষ মৌসুমের জন্য পঞ্চমবার সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জিন স্মার্ট। অন্যদিকে ‘দ্য ডিপ্লোম্যাট’ সিরিজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান অ্যালিসন জ্যানি। এই জয়ের মাধ্যমে দুজনেই তাঁদের ক্যারিয়ারের অষ্টম এমি ট্রফি জিতে ক্লোরিস লিচম্যান এবং জুলিয়া লুই-ড্রেফাসের সাথে যৌথভাবে সর্বাধিক এমি জয়ের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেছেন।

টেলিভিশন ড্রামা ক্যাটাগরির সবচেয়ে মর্যাদাপূর্ণ 'সেরা ড্রামা'র পুরস্কার জিতে নিয়েছে মেডিক্যাল ড্রামা সিরিজ ‘দ্য পিট’। এই সিরিজের জন্য টানা দ্বিতীয় বছরের মতো সেরা ড্রামা অভিনেতার ট্রফি জিতেছেন নোহ ওয়াইলি। এ ছাড়া অ্যাপল টিভির ‘প্লুরিবাস’ সিরিজে অভিনয় করে ক্যারিয়ারের প্রথম এমি জিতেছেন রি সিহর্ন। ‘উইডো'স বে’ সিরিজে 'প্যাট্রিশিয়া' চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব কমেডি অভিনেত্রীর পুরস্কার পান ব্রিটিশ অভিনেত্রী কেট ও'ফ্লিন।

Emmy Awards 05
মাইকেল জে ফক্সকে বিশেষ সম্মাননা:
পুরস্কারের জমকালো আয়োজনের মাঝে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি হয় যখন পার্কিনসন রোগে আক্রান্ত বিখ্যাত হলিউড অভিনেতা মাইকেল জে ফক্সকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। পার্কিনসন রোগীদের সহায়তায় টানা দুই দশকেরও বেশি সময় ধরে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে ৬৫ বছর বয়সী এই তারকাকে দেয়া হয় সম্মানসূচক ‘বব হোপ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্’।

হুইলচেয়ারে বসে সম্মাননা গ্রহণকালে উপস্থিত দর্শক-শ্রোতারা তাঁকে দাঁড়িয়ে উষ্ণ অভিবাদন জানান। ফক্স তাঁর বক্তব্যে বলেন, রোগকে গ্রহণ করার মানে এই নয় যে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। লড়াই চালিয়ে যাওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই আসল আনন্দ।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
সহকর্মী ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন। আজ সকালে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন,...
বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর