জোরালো বিস্ফোরণে উড়ে গেলো আরামকোর দরজা-জানালা!

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত দেশটির বৃহত্তম রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’র ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির বিভিন্ন ফ্লোরের দরজা-জানালার কাঁচ ও ফিটিংস উড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বাণিজ্য বিষয়ক পোর্টাল মানি কট্রোলের প্রতিবেদনে বলা হয়, রোববার সৌদি সিভিল ডিফেন্স সম্ভাব্য হুমকি সম্পর্কে প্রাথমিক সতর্কবার্তা জারির পরপরই রিয়াদজুড়ে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বিপদ কেটে গেছে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরামকো ভবনটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সীমিত এবং এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির কাছে দেওয়া প্রত্যক্ষদর্শীদের বিবরণ সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, রিয়াদের অন্যতম বহুতল ভবন আরামকো টাওয়ারের বিভিন্ন ফ্লোরের দরজা ও জানালার কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

এএফপিকে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের প্রাণকেন্দ্রের বাণিজ্যিক এলাকাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। এর মধ্যে এক প্রত্যক্ষদর্শীর মতে, আকাশসীমায় প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত ধ্বংসাবশেষ বা ডেব্রিস সরাসরি টাওয়ারে এসে আঘাত হানে। অন্য দুজন প্রত্যক্ষদর্শী ভবনটির কাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে ইয়েমেনে পুনরায় পুরোদমে সংঘাত শুরু হওয়ার পর থেকেই সৌদি আরবের বিমানবন্দর, বন্দর এবং কৌশলগত তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্র করে তুলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

একাত্তর/এআরএস
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরদিনই সৌদি আরবের রাজধানী রিয়াদে কঠোর পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। রোববার ভোরের দিকে...
ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নিক্ষেপ করা চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থায় ইন্টারসেপ্ট করে সফলভাবে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলোর...
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর, আন্তর্জাতিক বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ছয় দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি...
সৌদি আরবের ওপর হামলা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরানের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি মিলিশিয়াদের এক বিলিয়ন মার্কিন ডলার (১০০ কোটি ডলার) আর্থিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব নিয়ে...
দেশের উৎপাদনশীল খাতের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের গুরুত্বপূর্ণ ছয়টি প্রধান শিল্পাঞ্চলে কেবল শ্রমিকদের জন্য বিশেষায়িত ১০০...
ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাবকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাস্যকর ও অযৌক্তিক বলে মন্তব্য করার পর তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের...
টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। অথচ সেটিকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে।
বিশ্বজুড়ে নজিরবিহীন তাপমাত্রা বৃদ্ধি এবং একের পর এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আবহেই তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১। সোমবার দেশটির ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে দুই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর