ভিসা নীতির প্রভাব রপ্তানিতে পড়বে না: বিজিএমইএ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

আমেরিকার ভিসা নীতি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। 

তিনি বলেন, কোনো ব্যবসায়ী যদি ভিসা নীতির আওতায় পড়েন তবুও ব্যবসা চালিয়ে যেতে পারবেন। 

মঙ্গলবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ব্যবসায়ীদের কারও ভিসা বাতিল হলেও তিনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন। আমরা কোভিড সময়ে কোনো দেশে যেতে পারিনি। এরপরও আমাদের ব্যবসা বন্ধ হয়নি। সেক্ষেত্রে বলা যায় ভিসা বাতিল হলেও বিকল্পভাবে তিনি তার ব্যবসা চালিয়ে নিতে পারবেন বলে আমার বিশ্বাস।

আকু পেমেন্টে কিছু ব্যাংকের ওপরে স্যাংশনস বিষয়ে তিনি বলেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হচ্ছে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। এর পেমেন্ট কয়েকটি ব্যাংকের ওপর স্যাংশনস হয়েছে তবে সেটা অন্যভাবে পেমেন্ট করা যাবে। সেভাবেই সরকার কাজ করবে। তবে যেকোনো স্যাংশনসই শঙ্কিত হওয়ার, তবুও আশাবাদী ব্যবসায়ী তার ব্যবসায় প্রভাব পড়বে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি শহিদুল্লা আজিম, সাবেক সভাপতি সালাম মুর্শিদী, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

একাত্তর/এসি
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ জয় পেয়েছে মাহমুদুল হাসান খান বাবুর নেতৃত্বের প্যানেল ফোরাম।
তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন- বিজিএমইএ এর ২০২৫-২৭ বছরের নির্বাচন উপলক্ষ্যে প্যানেল সাজাচ্ছেন সংগঠনটির প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ, সম্মিলিত পরিষদ এবং ফোরাম।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর