বাংলাদেশে এক চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন

আপডেট : ১৮ মে ২০২২, ০১:৪৭ পিএম

বাংলাদেশের প্রতি পাঁচজনে একজন, আর শতাংশের হিসাবে প্রতি একশ’ জনের মধ্যে ২১ জন  প্রাপ্তবয়স্ক মানুষই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগছেন। 

নীরব ঘাতক বলে পরিচিত এই রোগের কোন উপশম নেই। তাই আক্রান্তরা বেশিরভাগ রোগটি সম্পর্কে জানেন না। আবার উচ্চ রক্তচাপ নিয়ে মানুষের মধ্যে নানা ধরণের ভুল ধারণা আছে।

চিকিৎসকরা বলছেন, বেশি লবণযুক্ত খাবার, সিগারেট ও তামাক সেবন এবং শারীরিক পরিশ্রম না করায় হুহু করে বাড়ছে উচ্চ রক্তচাপে আক্রান্তদের সংখ্যা। 

মানুষের শরীরের রক্ত চালাচলের চাপ স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেড়ে গেলে তাকে বলে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ।

দেশের প্রতিটি ঘরেই মিলবে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষ। পরিসংখ্যান বলছে, দেশে প্রাপ্ত বয়স্ক মানুষের ২১ শতাংশই উচ্চ রক্তচাপে আক্রান্ত। 

অধিকাংশ সময় উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোন লক্ষণ ও উপসর্গ থাকে না। তাই এই নীরব ঘাতকে আক্রান্তদের বেশিরভাগই রোগটি সম্পর্কে জানেন না। 

image


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আওয়াল রিজভী জানান, দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে উচ্চ রক্তচাপে আক্রান্তদের সংখ্যা। 

তিনি জানান, বেশিরভাগ মানুষ নিজেরা হাইপারটেনশনে ভুগছেন সে সম্পর্কে জানেন না। তার ফলে হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওরের মত বড় ধরণের কোন অসুস্থতায় আক্রান্ত হন, যার পরিণতিতে মৃত্যু পর্যন্ত হতে পারে।

কিন্তু নিয়মিত রক্তচাপ পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এ নীরব ঘাতকের হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন অধ্যাপক রিজভী। 

হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে এপ্রিল ২০২২ পর্যন্ত হার্টের রিং বসানো হয়েছে সাড়ে ২২ হাজার রোগীর। যাদের ৭৬ শতাংশই উচ্চ রক্তচাপ ভুগতো।

আরও পড়ুন: নিত্যপণ্যে দাম বাড়ার প্রভাব পড়ছে হোটেল রেস্তোরাঁর খাবারেও

হার্টের ধমনীতে মোট রিং বসানোদের মধ্যে সাড়ে ১১ হাজার বা অর্ধেকের বেশি রোগী ধূমপান ও জর্দাসহ তামাক সেবনকারী।  

চিকিৎসকরা বলছেন, খাদ্যসহ দৈন্যদিন অভ্যাসের পরিবর্তন করা গেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়। তারা বলছেন, শরীরে রক্তচাপের মাত্রা ১৪০ বাই ৯০ এর বেশি হলেই বুঝতে হবে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে।  


একাত্তর/এসি

মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
এক সময়ের শহুরে রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এখন পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশই গ্রাম ও মফস্বল এলাকার।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর