চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ডের সম্ভাবনা

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৩:৫৭ পিএম

আগস্টের প্রথম ১৭ দিনেই সারাদেশে প্রায় ১,৪০০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন সাত জন। একে নতুন রেকর্ড বলছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এই রোগীদের ৯০ শতাংশই ঢাকার বাসিন্দা। এবারের ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন গর্ভবতী নারী ও শিশুরা। আর মৃত্যু ঝুঁকিতে পড়ছেন আগে থেকেই নানা রোগে আক্রান্তরা। 

আগস্টে নতুন রেকর্ড গড়লো ডেঙ্গু। ১৭ দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৫১৪ জন। অপর দিকে জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক হাজার ৫৭১ জন। 

আগস্টের ১৭ দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাত জনের। জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯ জনের। 

অন্যদিকে জুন মাসে মারা গেছেন একজন। অর্থাৎ চলতি বছর ডেঙ্গুতে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

ভাইরোলজিস্ট ও মেডিসিনের চিকিৎসকরা বলছেন, আগস্টের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাইয়ের ৩১ দিনের আক্রান্তের দ্বিগুণ হতে পারে।

এর আগে জুলাইয়ে রোগীর সংখ্যা ছিলো ৫৮১ জন। রোগী বেড়েছে প্রায় আড়াই গুণ। এই রোগীদের ৯০ শতাংশই ঢাকার বাসিন্দা। 

এবার গর্ভবতী নারী ও শিশুদের মধ্যে ডেঙ্গুন ঝুঁকি বেশি দেখছেন চিকিৎসকরা। ঢাকার নগর স্বাস্থ্যকেন্দ্র এবং শিশু হাসপাতালগুলোতে এই দুই শ্রেণীর রোগীই বেশী। 

তবে, ডেঙ্গুতে যারা মারা যাচ্ছেন তাদের অধিকাংশই আগে থেকে নানা রোগে ভুগছিলেন। অর্থাৎ রোগাক্রান্তরা ডেঙ্গু আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে। 

আরও পড়ুন: ডিমের দাম বাড়ার পেছনে সংঘবদ্ধ কয়েক ব্যবসায়ীর কারসাজি

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের এলাকার তথ্য দুই সিটি কর্পোরেশনে পাঠাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই তথ্যের নিয়ে এডিস নির্মূলের অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।  

চিকিৎসকরা বলছেন, ঢাকায় মশানিধনের প্রতি বেশি জোর দিতে হবে। শুধুমাত্র লোক দেখানো মশা না মেরে প্রকৃতপক্ষে যেখানে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা ডিম ছেড়ে বাচ্চা উৎপাদন করতে পারে সেখানে ওষুধ ছিটাতে হবে যেন বয়স্ক মশা, লার্ভা ও ডিম নষ্ট হয়ে যায়।


একাত্তর/এসজে 

দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম এবং হামজনিত উপসর্গের সংক্রমণ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শিশু মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও...
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারও বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গু...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী...
অফিস কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে গণনার ভিডিও প্রকাশের পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবদুস সোবাহানকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ চালু করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর