দেশে পাঁচ সিরাপ ও এক ভ্যাকসিন ব্যবহারে সতর্কতা জারি

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১১:১৫ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার র‍্যাপিড অ্যালার্ট টিম সতর্ক করায় তিনটি প্রতিষ্ঠানের উৎপাদিত পাঁচটি সিরাপ জাতীয় ওষুধ ও ভারতের সেরাম ইন্সটিটিউটের উৎপাদিত একটি ভ্যাকসিন ব্যবহার না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর। 

বুধবার (২ নভেম্বর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আসরাফ হোসেনের সই করা দুটি নোটিসে এ তথ্য জানানো হয়েছে। 

একটি নোটিসে বলা হয়, পিটি কনিমেক্স, পিটি ইয়ারিন্দো ফার্মাটামা ও ইউনিভার্সাল ফারমাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের পাঁচটি পদের সিরাপের বিষয়ে ইন্দোনেশিয়ার ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটিতে এলার্ট জারি করেছে বলে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরকে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার র‍্যাপিড অ্যালার্ট টিম। উক্ত সিরাপগুলোতে মাত্রাতিরিক্ত পরিমাণে ইথিলিন গ্লাইকল এবং ডাই ইথিলিনগ্লাইকল পাওয়া যাচ্ছে বলে র‍্যাপিড অ্যালার্ট টিম অবগত করেছে। 

সিরাপ পাঁচটি হলো- টারমোরেক্স সিরাপ, ফ্লুরিন ডিএমপি সিরাপ, ইউনিবেবি কফ সিরাপ, ইউনিবেবি ডিমাম প্যারাসিটামল ড্রপস, ইউনিবেবি ডিমাম প্যারাসিটামল সিরাপ। 

আরেক নোটিসে বলা হয়, MEASLES MUMPS AND RUBELLA VACCINE TRESIVAC-এর একটি নকল ব্যাচ বাংলাদেশে পাওয়া যাচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার র‍্যাপিড অ্যালার্ট টিমকে অবগত করেছে ভ্যাকসিনটির উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট। 

এর প্রেক্ষিতে এই ভ্যাকসিন ও পাঁচটি সিরাপ ব্যবহার থেকে বিরত থাকার জন্য এবং এ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। 

আরও পড়ুন: সেরে উঠছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা

উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ায় সিরাপ জাতীয় ওষুধ খেয়ে প্রায় শতাধিক শিশুর মৃত্যু হয়। এসব সিরাপ সেবনের ফলে সেসব শিশু গুরুতর কিডনি জটিলতায় আক্রান্ত হয় বলে তদন্তে উঠে আসে। 

এর আগে আফ্রিকার দেশ গাম্বিয়ায়ও কাশির সিরাপ খেয়ে ৭০ শিশুর মৃত্যু হয়। 


একাত্তর/এসজে
ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন। আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হতে পারে বলে জানিয়েছেন রুশ গবেষকরা।
বৈশ্বিক প্রাদুর্ভাবের মধ্যে এমপক্সের টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনার ওমিক্রন ধরনের জেএন.১ উপধরন বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে অনেক দেশে করোনার এ ধরনটি পাওয়া গেছে।
ম্যালেরিয়ার নতুন একটি টিকা ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। টিকাটি সস্তা এবং বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব।বিবিসি জানিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত এই টিকা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর