সেপ্টেম্বরে বাজারে আসতে পারে ক্যান্সারের টিকা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম

ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন। আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হতে পারে বলে জানিয়েছেন রুশ গবেষকরা।

দেশটির বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার গবেষকদের নিরন্তর প্রচেষ্টার ফসল এই ক্যান্সারের টিকা।

রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, সেপ্টেম্বরে মিলতে পারে সংস্থাটির তৈরি ক্যান্সারের টিকা।

রুশ বার্তা সংস্থা নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চিকিৎসাক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের জন্য আমরা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আগামী আগস্টের শেষ নাগাদ সম্ভবত অনুমোদন দেয়া হতে পারে বলে আমরা আভাস পেয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী সেপ্টেম্বরে এই টিকার ব্যবহার শুরু সম্ভব হবে।

তিনি বলেন, যাদের ইতোমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেয়া যাবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে। এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তিই ক্ষতিকর ক্যান্সারের কোষগুলোকে প্রথমে শনাক্ত এবং পরে ধ্বংস করে দেয়।

তিনি জানিয়েছেন, চলতি বছর আরো কয়েকটি ক্যান্সারের ওষুধ এবং টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কারণ, রাশিয়ার অনেক সরকারি-বেসরকারি কোম্পানি এখন এ সংক্রান্ত গবেষণার দিকে ঝুঁকছে।

একাত্তর/আরএ
একটি বিষয়ে কোন সংশয় নেই যে, ক্যান্সার প্রাণঘাতী রোগ। এই তো দু’বছর আগেই, ২০২৩ সালে এক কোটির বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ...
দেশে ক্যান্সারে আক্রান্ত নারী রোগীদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের হার সবচেয়ে বেশি। প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, এর মধ্যে মৃত্যু হয় ছয় হাজার নারীর। দেশের অর্থনৈতিক...
বেসরকারি নারী উন্নয়ন সহযোগী সংগঠন নারী উদ্যোগ কেন্দ্রের ‘নারীদের ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি’ শুরু হয়েছে। শুক্রবার এ উপলক্ষ্যে রাজধানীতে এক আলোচনা সভা হয়।
সারা বিশ্বে প্রায়ই প্রাদুর্ভাব হওয়া মশা-বাহিত ভাইরাস চিকুনগুনিয়ার বিরুদ্ধে ফরাসি-অস্ট্রিয়ান ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ভালনেভার উদ্ভাবিত ভ্যাকসিন নতুন ব্যাপক আকারের পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর