বিএসএমএমইউ’তে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সেমিনার

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৩:০৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, দ্রুত চিহ্নিত করাই জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের সর্বোত্তম উপায়। বাল্যবিবাহ বন্ধ এবং মহিলাদের যাতে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বিবাহ হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। জরায়ুমুখের ক্যান্সার চিকিৎসায় গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, অবস এন্ড গাইনি বিভাগ, ভাইরোলজি বিভাগ, প্যাথলজি বিভাগ, অনকোলজি বিভাগ, রেডিওলজি বিভাগের সাথে সংশ্লিষ্টদের সম্বনিতভাবে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, জরায়ুমুখের ক্যান্সার যথা সময়ে চিহ্নিত করার লক্ষ্যে সারা দেশে স্ক্রিনিং প্রোগ্রাম আরও জোরদার করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জরায়ুমুখের ক্যান্সার চিহ্নিতকরণ ও চিকিৎসার সবধরনের ব্যবস্থা রয়েছে। তবে বাংলাদেশের মতো জনবহুল দেশে এর সুফল সবার কাছে পৌঁছাতে হলে এই সেবা কার্যক্রম দেশব্যাপী জোরদার করতে হবে। 

রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সার্ভিক্যাল বা জরায়ুমুখের ক্যান্সার’ বিষয়ক সেন্ট্রাল সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান প্রমুখসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন স্তরের শিক্ষক, কনসালটেন্ট, চিকিৎসক ও রেসিডেন্টগণ উপস্থিত ছিলেন। 

সেমিনারে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল সাব কমিটির সদস্য সচিব নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ  শহীদুল্লাহ সবুজ ও মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরা। সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অবস এন্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারজানা শারমিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগে সহকারী অধ্যাপক ডা. ফারহানা খাতুন, কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম।

সহকারী অধ্যাপক ডা. ফারজানা শারমিন তার ‘ইভালুয়েশন অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং’ শীর্ষক প্রবন্ধে উল্লেখ করেন, মহিলাদের মাসিক বন্ধ হবার পরও রক্তক্ষরণ হলে তাকে পোস্ট মেনোপজাল ব্লিডিং বলে এবং এটা নারী স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকিপূর্ণ বিষয়। সাধারণত ৯০ শতাংশ ক্ষেত্রে এই রক্তক্ষরণের কারণটা স্বাভাবিক কিন্তু ১০ শতাংশ ক্ষেত্রে এটা জরায়ুর ক্যান্সারের জন্য হয়ে থাকে। তাই প্রত্যেক মহিলাকে মাসিক বন্ধ হবার পরও এরকম রক্তক্ষরণ হলে ডাক্তারের পরামর্শ মতো পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা নেয়া উচিত। কারণ মহিলাদের জরায়ুর ক্যান্সার জটিলতা বা সমস্যা তৈরি করবার আগেই ধরা পড়লে প্রতিরোধ করা সম্ভব। তাই যেসব মহিলাদের জরায়ুর ক্যান্সারের ঝুঁকিতে পড়বার সম্ভাবনা রয়েছে, তাদেরকে মাসিক বন্ধ হবার পরও নিয়মিত ডাক্তারের পরামর্শে ও ফলোআপে থাকা উচিত। 

সহকারী অধ্যাপক ডা. ফারহানা খাতুন বলেন, পৃথিবীব্যাপী জরায়ুমুখের ক্যান্সারের প্রবণতা কমলেও বাংলাদেশে মহিলাদের ক্যান্সারের মধ্যে জরায়ু ক্যান্সার দ্বিতীয় স্থানে আছে। গ্লোবোকন ২০২০ এর তথ্য মতে, প্রতিবছর ৮০৬৮ জন মহিলার জরায়ু ক্যান্সার সনাক্ত হয় এবং ৫২১৪  জনের প্রতিবছর মৃত্যু হয়। বাংলাদেশে ১৫ বছর থেকে শুরু করে প্রায় ৫৪ মিলিয়ন মহিলা জরায়ুর ক্যান্সার ঝুঁকির মধ্যে আছে। বাল্যবিবাহ, কম বয়সে বাচ্চা নেওয়া, দুই বা তিনের অধিক বাচ্চা নেওয়া, ধূমপান ইত্যাদি জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। 

তিনি জানান, জরায়ু ক্যান্সারের প্রধান লক্ষণ হলো অনিয়মিত রক্তস্রাব, সহবাসে রক্ত যাওয়া, অতিরিক্ত সাদা স্রাব, গন্ধযুক্ত সাদা স্রাব যাওয়া ইত্যাদি। জরায়ুর ক্যান্সারে চিকিৎসা নির্ভর করে কোন পর্যায়ে রোগটি সনাক্ত হয়েছে। প্রাথমিক অবস্থায় সনাক্ত হলে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা যায় এবং চতুর্থ পর্যায়ের জরায়ুর ক্যান্সার রেডিওথেরাপি মাধ্যমে চিকিৎসা করা যায়। কিন্তু আমাদের দেশে জরায়ুর ক্যান্সারের অপারেশন করার জন্য গাইনি অনকোলজি বিশেষজ্ঞ আরও প্রয়োজন এবং রেডিওথেরাপির মেশিনও আরও বেশি দরকার। তাই ক্যান্সার হওয়ার আগেই এই রোগ ক্যান্সার পূর্ববর্তী অবস্থায় সনাক্ত করতে পারলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। 

আরও পড়ুন: উন্নত দেশের যাত্রা নির্বিঘ্ন করতে শান্তি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম জরায়ু মুখ ক্যান্সার সনাক্তকরণ ও প্রতিকার বিষয়ে তিনি বলেন, জরায়ুমুখ ক্যান্সার সম্পূর্ণ প্রতিরোধ করা যায়। যেহেতু আমাদের দেশে জরায়ু মুখ ক্যান্সার দ্বিতীয় অবস্থানে আছে তাই জরায়ুমুখ ক্যান্সার সনাক্তকরণের জন্য ৩০ বৎসরের ঊর্ধ্বে সবাইকে সচেতন করতে হবে এবং ভায়া পরীক্ষা করার মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার সনাক্ত করা যায় তা জানাতে হবে। ভায়া ছাড়াও এইচপিভি ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই ক্যান্সার চিহ্নিত করা যায়। জরায়ু ক্যান্সার প্রতিরোধে সমস্ত বালিকাদের (৯-১৪ বৎসরের মধ্যে) এইচপিভি ভ্যাকসিন দিতে হবে এবং বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং দুইয়ের অধিক সন্তান নিতে নিষেধ করতে হবে। জরায়ুমুখ ক্যান্সার সনাক্তের জন্য এইচপিভি ভ্যাকসিন কার্যক্রম সরকারের ইপিআই কর্মসূচীতে অন্তর্ভুক্ত করা জরুরি। 


একাত্তর/এসজে

একটি বিষয়ে কোন সংশয় নেই যে, ক্যান্সার প্রাণঘাতী রোগ। এই তো দু’বছর আগেই, ২০২৩ সালে এক কোটির বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ...
ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন। আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হতে পারে বলে জানিয়েছেন রুশ গবেষকরা।
দেশে ক্যান্সারে আক্রান্ত নারী রোগীদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের হার সবচেয়ে বেশি। প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, এর মধ্যে মৃত্যু হয় ছয় হাজার নারীর। দেশের অর্থনৈতিক...
শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর