দেশে প্রতিবছর ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম

দেশে ক্যান্সারে আক্রান্ত নারী রোগীদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের হার সবচেয়ে বেশি। প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, এর মধ্যে মৃত্যু হয় ছয় হাজার নারীর। দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে ক্যান্সার চিকিৎসা বেশ ব্যয়বহুল।

আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা গ্লোবো ক্যানের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্তন ক্যান্সার নির্মূলে সরকারি ও বেসরকারি সম্মিলিত উদ্যোগের প্রয়োজন দাবি করেছেন, স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার বক্তারা। তাদের মতে, ক্যান্সার প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘স্তন ক্যান্সারে চাই দ্রুত নির্ণয় ও পরিপূর্ণ চিকিৎসা’।

১২ তম স্তন ক্যান্সার দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম’ ও প্রায় ৬০টি সংগঠন সম্মিলিতভাবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় আয়োজন করে। এসময় স্তন ক্যান্সারের প্রতিরোধ ও প্রতিকারের নানা দিক তুলে ধরেন বক্তারা।

দেশে জাতীয় উদ্যোগের অভাবে ক্যান্সার চিকিৎসার কোনো রূপরেখা নেই বলে দাবি করেন আয়োজকরা।

এসময় সব ধরনের ক্যান্সার নির্মূলে দেশের স্বাস্থ্য বিষয়ক সকল বিভাগকে এক ছাতার নিচে এসে কাজ করার আহ্বান জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডক্টর সায়েদুর রহমান।

একাত্তর/আরএ
বিশ্বজুড়ে স্তন ক্যান্সারে আক্রান্ত লাখ লাখ রোগী এখন কোনো ঝুঁকি ছাড়াই কেমোথেরাপি এড়াতে পারবেন। আন্তর্জাতিক এক গবেষণায় বিজ্ঞানীদের উদ্ভাবিত বিশেষ একটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা নির্ধারণ করতে...
একটি বিষয়ে কোন সংশয় নেই যে, ক্যান্সার প্রাণঘাতী রোগ। এই তো দু’বছর আগেই, ২০২৩ সালে এক কোটির বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ...
ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন। আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হতে পারে বলে জানিয়েছেন রুশ গবেষকরা।
বেসরকারি নারী উন্নয়ন সহযোগী সংগঠন নারী উদ্যোগ কেন্দ্রের ‘নারীদের ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি’ শুরু হয়েছে। শুক্রবার এ উপলক্ষ্যে রাজধানীতে এক আলোচনা সভা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর