প্রতি ওয়ার্ডে ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার দাবি

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৮:০৫ পিএম

ডেঙ্গু রোগী সনাক্ত আর ন্যূনতম চিকিৎসা নিশ্চিত করতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা।

তারা বলেন, রাজধানীতে মেডিকেল হাসপাতালের বিকল্প না থাকায় সব ডেঙ্গু রোগীই বড় হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যাচ্ছে। ফলে জটিল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

পাশাপাশি এলাকাভিত্তিক সব ডেঙ্গু রোগী সনাক্ত করতে পারলে মশার উৎস নিধন করাও সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা আয়োজিত এক সভায় এসব কথা বলেন তারা।

আগের যেকোনো বছরের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রকোপ। বছরের শুরু থেকে না হলেও মার্চ থেকেই মশক নিধনে তোড়জোড় আর প্রচারাভিযান শুরু করে প্রশাসন তারপরও কিছুতেই লাগাম টেনে ধরার যাচ্ছে না ডেঙ্গুর।

সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন –বাপা আয়োজিত এক মতবিনিময় সভায় কীটতত্ত্ববিদ অধ্যাপক কবীরুল বাশার বলেন, পরিবর্তিত জলবায়ুর প্রভাব তো আছেই তারপর এখন সারা বছরব্যাপীই এডিস মশার প্রকোপ থাকছে। যার জন্য প্রতিটি এলাকায় মশার উৎস নিধনের জন্য এলাকার মানুষকেই সক্রিয় করতে হবে।

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবীব বলেন, নির্মাণাধীন ভবন, বেসমেন্ট, রাস্তা উঁচু হয়ে যাওয়ার কারণে বাড়ির নিচতলা, ওয়াসার মিটারহোল, মানুষের বাড়িতে পানি জমিয়ে রাখা- এগুলোর সাথে কিন্তু বৃষ্টির কোনো সম্পর্ক নেই। মশার এসব উৎস নিধনের জন্য এলাকার মানুষকেই সক্রিয় করতে হবে।

শুধু তাই নয় ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না, তাই প্রাদুর্ভাবের আসল ধারণাও পাওয়া যাচ্ছে না বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানীতে এলাকাভিত্তিক জনস্বাস্থ্যের কোন অবকাঠামো নেই তাই সব রোগীর মেডিকেল হাসপাতালগুলোকেই সামলাতে হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মাত্র ২০ ভাগের নানা উপসর্গ দেখা দেয়। এই ২০ ভাগের মধ্যে মাত্র ৪-৫ শতাংশ তীব্র বা জটিল সমস্যায় ভোগে। তারাই মূলত হাসপাতালে ভর্তি হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক আহমেদ হাসপাতাল ব্যবস্থাপনায় জড়িত ও চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আক্রান্তদের বলেন, কোনো জটিলতা নেই, তাই বাড়ি চলে যান। আবার রোগী মারা গেলে আপনারাই বলেন, তারা দেরি করে এসেছেন।

বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এমন কোনো জায়গা নেই, যেখানে ডেঙ্গু আক্রান্তরা পর্যবেক্ষণে থাকতে পারেন, স্বাস্থ্যসেবার আওতায় থাকতে পারেন। তাহলে জটিল অবস্থায় পৌঁছার আগেই তা নিয়ন্ত্রণে নেয়া যেতো।

প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, যেখানে ডেঙ্গু শনাক্ত হবে, তার আশেপাশের লোকেদের ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও করতে হবে।

পাশাপাশি নগর পরিকল্পনায় জনস্বাস্থ্যকে গুরুত্বের সাথে বিবেচনা করার দাবিও জানান বক্তারা।


একাত্তর/জো

দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০ জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী।
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর