করোনায় এক মৃত্যু, শনাক্ত ২৫

আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:০৭ পিএম

২৪ ঘণ্টায় দেশে ২৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে এক জনের। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮২ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।

রোববার ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ৮ দশমিক ৯৩ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনার নতুন মৃত্যু নিয়ে সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৫০৪ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের সর্বশেষ ১৩ এপ্রিল বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ লাখ ১০ হাজার ৬৮১ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৮১১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৭০ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৮৯০ জন।

একাত্তর/আরএ
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে নতুন করে কারো মৃত্যুও হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ০০ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য নতুন ফি নির্ধারণ করেছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর