স্পেনের প্রথম ম্যাচেই পাওয়া যাবে ইয়ামালকে, তবে...

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:১১ পিএম

উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে সোমবার কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগে স্প্যানিশ শিবিরে সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন বার্সেলোনার ১৮ বছর বয়সী ওয়ান্ডার-কিড লামিন ইয়ামাল।

গত এপ্রিল মাসে সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পেয়েছিলেন এই তরুণ তুর্কি। একপর্যায়ে আশঙ্কা করা হয়েছিল, হয়তো এই গ্রীষ্মের মহাযজ্ঞে স্পেনের জার্সিতে তাঁর দেখাই মিলবে না! তবে সোমবার আটলান্টায় স্পেনের উদ্বোধনী ম্যাচের আগে স্প্যানিশ সমর্থকদের জন্য এক জম্পেশ ও স্বস্তির খবর শুনিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ ফুয়েন্তে স্বীকার করেছেন যে ইয়ামালের চোট নিয়ে পুরো টিম ম্যানেজমেন্টের রাতের ঘুম উড়ে গিয়েছিল।


তিনি বলেন, আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। কারণ চোটের যে ধরন ছিল, তাতে প্রাথমিকভাবে দেড় মাসের কথা বলা হলেও তা আরও দীর্ঘায়িত হতে পারত। তবে ও যেভাবে অবিশ্বাস্য গতিতে সেরে উঠেছে, তা এক কথায় অসাধারণ। আমরা অবাক হইনি, তবে অত্যন্ত আনন্দিত। প্রতিদিন ও আরও ভালো হয়ে উঠছে। এটা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে যে প্রথম ম্যাচের জন্য ও পুরোপুরি তৈরি থাকবে।

তবে সোমবার কেপ ভার্দের বিপক্ষে ইয়ামালকে শুরু থেকেই মাঠে নামিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না কোচ। পরিকল্পনা অনুযায়ী, গ্রুপ পর্বে তাঁকে খুব সাবধানে আগলে রাখা হবে, যাতে নকআউট পর্বের আসল অগ্নিপরীক্ষায় এই তরুণকে সম্পূর্ণ ধারালো অবস্থায় প্রতিপক্ষের ওপর লেলিয়ে দেওয়া যায়।

দুই বছর আগে জার্মানিতে স্পেনের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের মূল কাণ্ডারি ইয়ামালকে নিয়ে ফুয়েন্তে আরও যোগ করেন, ও মাত্র ১৮ বছরের এক কিশোর, মাঠে ওর স্বাভাবিক খেলা আর পরিণত বোধ আমাদের মুগ্ধ করে। ও এখন বিশ্বকাপ নিয়ে বুঁদ হয়ে আছে। তবে আমাদের মনে রাখতে হবে ওর ক্যারিয়ারে আরও অনেক উত্থান-পতন আসবে, তাই ওকে আগলে রেখে মাটিতে পা দিয়ে চলতে সাহায্য করতে হবে।


ফার্মিন লোপেসের ছিটকে যাওয়া ও কোচের আক্ষেপ:
স্পেন এবার টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড নিয়ে আসলেও, ইয়ামালের বার্সা সতীর্থ ফার্মিন লোপেসের ইনজুরিতে ছিটকে যাওয়াটা মেনে নিতে পারছেন না ফুয়েন্তে। অত্যন্ত আফসোসের সুরে তিনি বলেন, "ইনজুরির কারণে কোনো খেলোয়াড় বাদ পড়লে সবচেয়ে বেশি কষ্ট হয়। ফার্মিন এক দুর্দান্ত ফর্মে ছিল, ওর আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। এটি হয়তো ওর ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ হতে পারত। কিন্তু ইনজুরির কারণে ও মিস করল, এই ক্ষতিটা সত্যিই বেদনার।"

ফেভারিটের সস্তা তকমা ওড়ালেন স্প্যানিশ কোচ: বিশ্বকাপে স্পেনকে অন্যতম হট-ফেভারিট ধরা হলেও সেই তকমাকে উড়িয়ে দিয়েছেন ফুয়েন্তে। ট্রাম্পের দেশ আমেরিকায় আবহাওয়া এবং অচেনা প্রতিপক্ষের চ্যালেঞ্জ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ফেভারিট আবার কী? এসব বাইরের আলোচনা। আমরা কি ফ্রান্স, ব্রাজিল বা আর্জেন্টিনার চেয়ে বেশি ফেভারিট? আন্তর্জাতিক ফুটবলে এখন ক্লাব ফুটবলের চেয়েও বেশি সমতা। এবার আমরা এমন কিছু শক্তিশালী দলের মুখোমুখি হব যাদের সম্পর্কে আমাদের ধারণাই নেই। যারা শারীরিক, মানসিক ও টেকনিক্যালি দারুণ শক্তিশালী। তাছাড়া ওখানকার জলবায়ু এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। তাই আমাদের কাছে এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে কেপ ভার্দে, অন্য কিছু নয়।

কোচের এই চটপটে ও বাস্তববাদী বার্তা স্পষ্ট করে দিচ্ছে, কোনো ফাঁপা অহংকার নয়, বরং প্রথম ম্যাচ থেকেই কেপ ভার্দেকে পিষে ফেলে বিশ্বমঞ্চে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় ‘লা রোজা’ বাহিনী!

এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর