ঢাকার হাসপাতালে ডেঙ্গু রোগী কমছে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম

ঢাকার হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী। মৃত্যু হারও নিম্নমুখী। তবে, ঢাকার রোগী কমলেও জেলার রোগীর সংখ্যাটা এখনও বেশি। জটিল পরিস্থিতি নিয়ে এখনও জেলার রোগী আসছে ঢাকায়। তাই হাসপাতালে রোগী কমলেও পরিস্থিতি সহনীয় হলো কিনা সেটি বুঝতে পুরো অক্টোবর পর্যন্ত সময় লাগবে বলছেন চিকিৎসকরা।

মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোগীর চাপে মেঝেতে চিকিৎসা দিতে হয়েছে চিকিৎসকদের। হাসপাতালটিতে এক মাসের ব্যবধানে রোগীর সংখ্যা ৩শ’ থেকে দুইশ’তে নেমেছে। মৃত্যুর হারও কমেছে। প্রতিমাসে এখনো মৃত্যুর তালিকায় ঢাকার থেকে বাহিরের জেলার রোগীর সংখ্যাটাই বেশি থাকছে।

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নেয়াতুজ্জামান বলেন, এবার ডেঙ্গু প্রচলিত ধারার মতো ছিলো না। অনেকে উপসর্গ ছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

মহাখালী ডিএনসিসি হাসপাতালেও মাসের ব্যবধানে রোগী কমছে। এই হাসপাতালে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোগী ভর্তি ছিলো ৩শ’ ৬০ জন। এখন ভর্তি আছে ২শ’ ৫০ জন। শেষ দুই সপ্তাহেও মৃত্যুর হার শূন্য এই হাসপাতালে। তবে ঢাকার বাইরে থেকে এখনও জটিল রোগী আসছে।

ডিএনসিসি হাসপাতালের পরিচালক ডা. এ কে এম জহিরুল হোসেইন খান বলেন, আমাদের দক্ষ নার্স দরকার।

এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে অতীতের সকল রেকর্ড ভেঙেছে। 

টিকা বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম বলেন, এবার উপসর্গবিহীন রোগী ছিলো ৮০ শতাংশেরও বেশি। কিছু কিছু ক্ষেত্রে উপসর্গ দেখা গেছে এবার।

রোগী কমছে নাকি বাড়ছে সেটি বুঝতে পুরো অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলছেন এই চিকিৎসক।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৬ হাজার ৮৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ হাজার ৪৯৩ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৩০ হাজার ৩৭১ জন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ৯ জনসহ চলতি বছর মোট মৃত্যু হলো এক হাজার ৫৫ জনের।

ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৫ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ২৬৫ জন। ভর্তির হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

 

একাত্তর/আরএ
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর