হাম উপসর্গে আরও সাত মৃত্যু, মোট ১১৬২

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৮০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০২টি শিশু। 

রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা এক লাখ ৮২ হাজার ৪৭ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২২ হাজার ৪২১। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৪ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ ১০৫৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১১৬২।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৩৮ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৩১ জন) ও সিলেট (১৪০ জন)।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ৩৭, ময়মনসিংহে ৭৮, বরিশালে ১২১, খুলনায় ৮৫ ও রংপুরে ৫০টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ মৃত্যুর খবর আসে।

একাত্তর/এসি
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুই হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। একই সময়ে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন নতুন রোগী।  
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ১২ বছরের শাসনকালে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ও গণ-আন্দোলনের মুখ হয়ে উঠেছেন এক প্রায় অপরিচিত ২৯ বছরের পিএইচডি গবেষক। নাম তাঁর নেহা বোরা। ককরোচ জনতা পার্টি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নির্দেশ এবং ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের দাবির পর এবার নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর