ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৩৬৭ জন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৩৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ারো ৫২০ জনে এবং মোট ভর্তি রোগী এক লাখ ৭৪ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।   

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।   

প্রতিবেদন অনুযায়ী, এক জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক লাখ ৬৯ হাজার ৩৯১ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চার হাজার ৯২৯ জন।   

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬৩০ জন, এবং এ বিভাগে একজনের মৃত্যুর তথ্য এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন (একজনের মৃত্যু), রাজশাহী বিভাগে ১৬০ জন, বরিশাল বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।   

বছরের শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু ও আক্রান্তের হিসাবে ঢাকা বিভাগ সবার ওপরে রয়েছে। ঢাকা বিভাগে মোট ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪৩ জন এবং মারা গেছেন ২৬২ জন। অন্য বিভাগগুলোর মধ্যে খুলনায় ৮৮ জন, ময়মনসিংহে ৮০ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেটে ৮ জনের মৃত্যু হয়েছে।   

প্রতিবেদনে ঢাকা মহানগরের আলাদা পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ঢাকা মহানগরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৭৭ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছেন।   

গত এক জানুয়ারি থেকে এ পর্যন্ত ঢাকা মহানগরে মোট ৩৭ হাজার ৩৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৯৬১ জন। এ সময়ে ঢাকা মহানগরে ২২৮ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৪৯ জন।   

ঢাকা মহানগরের বাইরের বিভিন্ন জেলার পরিসংখ্যানেও মৃত্যুর চিত্র উঠে এসেছে। এর মধ্যে ফরিদপুর জেলায় মোট মৃত্যু ১৩ জন, টাঙ্গাইল জেলায় ১২ জন এবং গাজীপুর জেলায় চারজন মারা গেছেন। এছাড়া খুলনা জেলায় ৬৮ জন, বাগেরহাটে সাতজন, চট্টগ্রাম জেলায় ৪৫ জন, কক্সবাজারে দুইজন এবং বরিশাল জেলায় ২৯ জনের মৃত্যুর তথ্য প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চের পর এই প্রথম রোগটিতে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৯৬টি শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক...
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১৯ জন রোগী।
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১৬ জনে। একই সময়ে সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৪৭ জন।
ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টবাদিতার জন্য বলিউডে বরাবরই আলাদা পরিচিতি শাবানা আজমির। ধর্ম, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা নারীদের বোরকা পরা নিয়ে চলমান বিতর্কে আবারও নিজের সোজাসাপ্টা অবস্থান তুলে ধরে আলোচনায়...
নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠন ও উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপি (প্রায়...
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, এর...
কিশোরগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে সাতটি চোরাই মোটরসাইকেল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর