অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং এতে চিকিৎসা ব্যয় বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনাবিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এটি বাস্তবায়ন করছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এই সঙ্কট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন জরুরি।

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

ড. এম এ মুহিত আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। এছাড়া চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

একাত্তর/এসি
আগামী পাঁচ বছরের মধ্যে ক্যান্সার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।’
দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যান্সার রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ...
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারও বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গু...
নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠন ও উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপি (প্রায়...
কিশোরগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে সাতটি চোরাই মোটরসাইকেল।
বাল্টিক সাগরে একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনেছে রাশিয়া।
পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ পাইয়ে দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর