‘কেউ বোরকা পরতে বারণ করলে আমি তিনটে পরবো’

শাবানা আজমির সোজাসাপ্টা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টবাদিতার জন্য বলিউডে বরাবরই আলাদা পরিচিতি শাবানা আজমির। ধর্ম, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা নারীদের বোরকা পরা নিয়ে চলমান বিতর্কে আবারও নিজের সোজাসাপ্টা অবস্থান তুলে ধরে আলোচনায় এই বর্ষীয়ান অভিনেত্রী।

সম্প্রতি ঊষা কাকাদের এক পডকাস্টে শাবানা স্পষ্ট জানিয়েছেন, কোরআনে নারীদের নির্দিষ্ট কোনো ধরনে বোরকা পরার কথা বলা হয়নি; বরং সেখানে দৃষ্টিতে শালীনতা রাখার কথাই উল্লেখ আছে, যা নারী ও পুরুষ, উভয়ের জন্যই প্রযোজ্য।


ধর্মীয় ব্যাখ্যার অপব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার প্রশ্নেও বেশ কড়া সুর শোনা গেছে শাবানার কণ্ঠে। তার সোজা কথা, তিনি নিজে বোরকা পরেন না ঠিকই, কিন্তু কেউ যদি তাকে জোর করে বলেন যে, তিনি বোরকা পরতে পারবেন না, তবে প্রতিবাদস্বরূপ তিনি একসঙ্গে তিনটি বোরকা পরবেন!

কে কী পরবেন তা ঠিক করে দেয়ার অধিকার কারও নেই বলে মনে করেন তিনি, তবে ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদ ছড়ানোও যে কোনোভাবেই মেনে নেয়া যায় না, সে কথাও মনে করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।


এর আগে আইআইএমইউএন’র ইউটিউব চ্যানেলে দেওয়া এক আড্ডায় নিজের ও স্বামী জাভেদ আখতারের ধর্মবিশ্বাস নিয়েও বেশ মজার এবং খোলামেলা সব গল্প শুনিয়েছিলেন শাবানা। কট্টর নাস্তিক জাভেদ আখতারের সঙ্গে তার খুনসুটি চলে রোজই, শাবানা কথায় কথায় ‘মাশাআল্লাহ’ বা ‘ইনশাআল্লাহ’ বললে জাভেদ নাকি পাল্টা প্রশ্ন করেন, সারাক্ষণ কেউ ‘প্রভুজি কি মর্জি’ বললে তার কেমন লাগত!


শাবানার যুক্তি, এগুলো ধর্মীয় গোঁড়ামি নয়, বরং তার মুখের ভাষার স্বাভাবিক অংশ। ধর্ম পালন করে কেউ মানসিক শান্তি পেলে তাতে আঘাত না করার পক্ষে শাবানা, যদিও জাভেদের পাল্টা যুক্তি, নাস্তিক হিসেবে তারও তো বিরক্ত হওয়ার অধিকার আছে! নিজেকে জন্মসূত্রে মুসলিম পরিচয় দিয়ে শাবানা জানান, ঈদ, উর্দু ভাষা আর খাবারদাবার তার ভীষণ প্রিয়; কিন্তু তারা নামাজ পড়েন না এবং ধর্মকে নিতান্তই একান্ত ব্যক্তিগত বিষয় বলেই মানেন, যেখানে রাষ্ট্রের নাক গলানো অনুচিত।

 

 

একাত্তর/এআরএস
ছোট পর্দার চেনা মুখ মৌসুমী হামিদের জীবনে এখন একেবারে নতুন এক অধ্যায়- তিনি মা হয়েছেন। ঢাকার এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী, আর ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। ক্যামেরা, শুটিং...
গ্ল্যামার আর আভিজাত্যের সঙ্গে পশুপ্রেম মিলেমিশে একাকার! কোনো প্রাণীর ক্ষতি না করেও যে ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলা যায়, তা আবারও প্রমাণ করলেন বলিউডের দুই শীর্ষ সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ক্যাটরিনা...
বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে সরাসরি প্রাণনাশের হুমকি দিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ডিলন! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটারকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার রেশ...
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বিখ্যাত বাংলো ‘জলসা’র সামনে প্রতি রোববার ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু পর্দার আড়ালের এই রাজকীয় প্রাসাদের অন্দরমহলে যে সম্পত্তির মালিকানা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৩৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ারো ৫২০ জনে এবং মোট ভর্তি...
নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠন ও উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপি (প্রায়...
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, এর...
কিশোরগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে সাতটি চোরাই মোটরসাইকেল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর