ক্যান্সারের সাথে ক্লান্ত লড়াইয়ে আশার আলো আলোক নিবাস

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

ক্যান্সার- এই একটিমাত্র শব্দটির সঙ্গেই জড়িয়ে আছে এক দুঃসহ লড়াই, বুকফাটা কান্না আর অনিশ্চয়তা। শুধু অর্থ থাকলেই যে এই মরণব্যাধির বিরুদ্ধে জয়ী হওয়া যায় না, তার জন্য প্রয়োজন এক বুক মায়া, মানসিক জোর আর একটি নির্ভরতার ছাদ।

আর ঠিক এই কঠিন সময়েই ক্যানসার আক্রান্ত হাজারও অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দাঁড়িয়েছে মানবিক এক সেবানিবাস- ‘আলোক নিবাস’। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এই নিবাসে চিকিৎসার কাগজপত্র জমা দিয়েই মিলছে সম্পূর্ণ বিনা মূল্যে থাকা-খাওয়ার অভূতপূর্ব ব্যবস্থা।

জীবনসংগ্রামে হেরে যাওয়া ক্যানসার রোগীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের জীবনের আলো দেখাতে ২০১৯ সালে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু করেন ক্যানসার জয়ী অদম্য মানুষ নাজমুস আহমেদ আলবাব, যিনি গড়ে তুলেছেন ‘বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট’।

পরবর্তীতে তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগে হাত মেলান ক্যান্সারে সন্তান হারানো এক শোকাহত বাবা- বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল মোদাচ্ছির হোসেন খান (বীর প্রতীক)।

এখানে চিকিৎসাধীন রোগীদের গল্পগুলো বড় মর্মান্তিক, আবার একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণাদায়ী। যেমন—মাত্র ১২ বছরের শিশু রায়হান। এই ছোট্ট বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার। কেমোথেরাপির সুব্যবস্থার জন্য তাকে বছরের অন্তত ছয় মাস কাটাতে হয় ঢাকায়।

প্রতি সপ্তাহে রংপুর থেকে ঢাকা আসা-যাওয়ার ধকল যখন এই ছোট্ট শিশুটির পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে পড়েছিল, ঠিক তখনই তার জীবনে আশীর্বাদ হয়ে পাশে দাঁড়ায় ‘আলোক নিবাস’। একইভাবে মাত্র চার বছরের শিশু শ্রদ্ধা, যার বয়স হয়নি ক্যান্সার বোঝার; কিন্তু বোঝেন তার মা। কষ্টের এই মহাসমুদ্রে শিশুটির মায়ের কাছেও আলোক নিবাস যেন পরম আশ্রয়ের এক টুকরো আলো।

আলোক নিবাসে নারী, পুরুষ ও শিশুদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা ও নিরাপদ আবাসন ব্যবস্থা। প্রয়োজনের তাগিদে কেউ এখানে এক সপ্তাহ থাকেন, আবার কাউকেই কাটাতে হয় বছরেরও বেশি সময়। গত নভেম্বর মাস পর্যন্ত এই নিবাসে নিয়মিত সেবা নিয়েছেন নব্বইয়ের অধিক রোগী এবং তাঁদের এক বা একাধিক স্বজন।

আলোক নিবাসের মানবসম্পদ ব্যবস্থাপক সৈয়দ নাসিরউদ্দিন আবু তারেক জানান, এই মানবিক উদ্যোগের নেপথ্যে রয়েছে আরও হাজারো মানুষের অকৃত্রিম ভালোবাসার হাত।

তাদের অনেকেই নীরবে-নিভৃতে বাড়িয়ে দেন সাহায্যের হাত। কেমোথেরাপি বা রেডিওথেরাপির জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগীদের যখন দীর্ঘ ও ক্লান্তিকর অপেক্ষা করতে হয়, তখন আলোক নিবাস তাদের জন্য হয়ে ওঠে ভরসার নিরাপদ ঠিকানা। সমাজের এই নিঃশব্দ নায়কদের হাত ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াকু মানুষেরা খুঁজে পাচ্ছে নতুন জীবনের দিশা।

 

একাত্তর/এআরএস
আগামী পাঁচ বছরের মধ্যে ক্যান্সার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।’
দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যান্সার রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ...
কোলন ক্যানসারের মতো এক মরণব্যাধির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাকী ও লড়াকু জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি ও মানবিক বিভাগের সম্ভাবনাময় শিক্ষার্থী...
হাড় ক্ষয়জনিত জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ৬৪ জেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
কৃষ্ণ সাগরে রোমানিয়ার কৌশলগত সুলিনা খালের কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তিনটি বাণিজ্যিক জাহাজ। শনিবার গভীর রাতে সংঘটিত এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্রুদের তৎপরতায় জাহাজে লাগা...
জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গির্জায় বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট। রবিবার (১৫ নভেম্বর)...
উত্তাল আটলান্টিকের বুকে জীবন বাজি রেখে ইউরোপের স্বপ্নে পাড়ি জমানো মানুষের স্রোত যেন থামছেই না। শনিবার একদিনেই স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী, যা ২০২০ সালের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিণ নারী আসনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবারই আনুষ্ঠানিকভাবে এই চাঞ্চল্যকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর