মুহিবুল্লাহ হত্যার স্বচ্ছ তদন্তের দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৪:১১ পিএম

রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছে যুক্তরাষ্ট্র।  

শুক্রবার (১ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই দাবি করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।  

ব্লিনকেন বলেন, ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গাদের মানবাধিকার এবং কমিউনিটির নেতা মুহিবুল্লার হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত এবং ব্যথিত। তিনি বিশ্বজুড়ে রোহিঙ্গা মুসলমানদের একজন সাহসী মানবাধিকার সমর্থক ছিলেন। 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের দুই চ্যাম্পিয়ন রোনালদো আর মেসি

২০১৯ সালে মুহিবুল্লার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার সংস্থায় রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করার কথা তুলে ধরে ব্লিনকেন বলেন, তিনি জেনেভায় মানবাধিকার কাউন্সিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সে সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। 

তিনি বলেন, এই জঘন্য অপরাধের অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে আমরা তার মৃত্যুর পূর্ণ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি। আমরা রোহিঙ্গাদের পক্ষে সমর্থন অব্যাহত রেখে এবং তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্প্রদায়ের সদস্যদের কণ্ঠস্বর তুলে ধরে তার কাজকে সম্মান জানাই। 


একাত্তর/আরএইচ

বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে দায়ের করা মামলায় জানুয়ারি মাসে পাবলিক শুনানি শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে নিপীড়ন ও দমনের শিকার হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা। এবার রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিমদের ওপর নতুন করে নিপীড়ন ও দমননীতি আরোপ করেছে বলে...
দিল্লি থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের ৪০ জনকে ধরে নিয়ে তাদের বঙ্গোপসাগরের পাশের আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার অফিস এমন ভয়াবহ তথ্য জানিয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর