নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৮

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১১:৩২ এএম

নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উত্তর-পশ্চিমাঞ্চলে মুগু জেলা দিয়ে চলাচলের সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

মুগু জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাত জানান, বাসটির সামনের একটি চাকার টায়ার ছিদ্র হলে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে বেশ কিছু স্থানীয় সূত্র বলছে, দুর্গম মুগু অঞ্চলে বাসটির ব্রেক অচল হয়ে যায়।  

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরইমধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

আরও পড়ুন: শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ

বাসটি দক্ষিণ বাঙ্কে জেলা থেকে মুগু এলাকায় যাচ্ছিলো এবং ধারণা করা হচ্ছে বাসে কমপক্ষে ৪৫ জন মানুষ ছিলেন। সনাতন ধর্মের দাশাইন উৎসব পালন শেষে বাড়িতে ফিরছিলেন অধিকাংশ যাত্রী। এটি নেপাল ও ভারতের মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালে নেপালে প্রায় ১৩ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং কমপক্ষে দুই হাজার পাঁচশ' মানুষ মারা গেছেন।


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর