এবার স্মার্টফোন ও স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি কংগ্রেসের

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২:১৮ পিএম

নারীর ক্ষমতায়নে এবার মেয়েদের স্মার্টফোন ও স্কুটি দেওয়ার ঘোষণা দিল কংগ্রেস। ভোটে জয়লাভ করে রাজ্যে ক্ষমতায় এলে প্রত্যেক মেয়েকে স্মার্টফোন ও স্নাতক শেষ করাদের স্কুটি উপহার দেওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানায় কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী।

এর আগে উত্তর প্রদেশে ৪০ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। তারই ধারাবাহিকতায় এবার এলো নতুন প্রতিশ্রুতি। সবটা মিলিয়ে নারীর ক্ষমতায়নকেই যে কংগ্রেস নির্বাচন জয়ের অন্যতম প্রধান এজেন্ডা ধরে নিয়েছে তা বেশ স্পষ্ট।

হিন্দিতে দেওয়া টুইটে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘গতকাল বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা হচ্ছিল। তারা বললেন, পড়াশোনা ও নিরাপত্তার জন্য তাদের স্মার্টফোনের খুব প্রয়োজন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইশতেহার কমিটির অনুমোদন নিয়ে প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যে ক্ষমতায় এলে সব স্কুল পাস ছাত্রী ও স্নাতক সম্পন্ন করা নারীকে স্মার্টফোন ও ইলেকট্রিক স্কুটি দেবে।’

image


আরও পড়ুন: চৌমুহনী মন্দিরের লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার আরও এক

প্রিয়াঙ্কা টুইটের সঙ্গে দেওয়া ভিডিও ক্লিপও দেখা যাচ্ছে কয়েকজন ছাত্রী গণমাধ্যমে কথা বলছেন। প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি নেওয়ার সময় আলাপচারিতায় স্মার্টফোন না থাকা ও এর অভাবে বিভিন্ন সমস্যার কথা জানান। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা নির্বাচনে জিতলে ছাত্রীদের স্মার্টফোন দেওয়ার কথা জানান।

উলেখ্য, রাজ্যের নারীমহলে ইতিমধ্যেই প্রিয়াঙ্কা যথেষ্ট সাড়া ফেলেছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জানা যায় ক্ষমতায় এলে প্রিয়াঙ্কাকেই এবার মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সেই লক্ষ্যে কংগ্রেসের হাতিয়ার নারী শক্তি। এমনকি উত্তর প্রদেশে কংগ্রেসের এবারের স্লোগান, ‘লড়কি হু, লড় সকতা হু’। অর্থাৎ, আমি মেয়ে। লড়াই করতে জানি।


একাত্তর/টিএ
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর