২০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি কানাডার

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৩:২৮ পিএম

আগামী বছরের মধ্যে বিশ্বের দরিদ্র দেশগুলোকে করোনার ২০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। ইতালির রোমে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০ এর সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কথা জানিয়েছেন।  

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইতালির স্থানীয় সময় শনিবার (৩০ অক্টোবর) এই প্রতিশ্রুতি দেন কানাডার প্রধানমন্ত্রী।  

জাস্টিন ট্রুডো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ২০২২ সালের শেষ নাগাদ অন্তত ২০০ মিলিয়ন ডোজ (২০ কোটি) কোভিড টিকা দেবে কানাডা। এর মধ্যে এক কোটি ডোজ মডার্নার টিকা যত দ্রুত সম্ভব উন্নয়নশীল দেশগুলোকে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, টিকা উৎপাদনে সাহায্য করতে দক্ষিণ আফ্রিকাকে দেড় কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। 

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেলো নববধূর

ক্রিস্টিয়া আরও বলেন, টিকা উৎপাদন নিয়ন্ত্রণ না করলেও করোনা মোকাবেলায় ২০২২ সাল পর্যন্ত কানাডার পক্ষে এভাবেই অবদান রাখা সম্ভব।

কানাডার সরকার বলছে, আগেই চার কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কানাডা। ইতিমধ্যে কোভ্যাক্সের আওতায় প্রায় তিন কোটি ডোজ টিকা সরবরাহ করেছে দেশটি। 


একাত্তর/আরবিএস  

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর