কোভিড পিল 'প্যাক্সলোভিড' ৮৯% মৃত্যুঝুঁকি কমাবে: ফাইজার

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১২:৪০ পিএম

ফাইজারের তৈরি এন্টিভাইরাল পিল করোনা রোগীর হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের।

'প্যাক্সলোভিড' নামের মুখে গ্রহণের এ ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে এই ফল পাওয়ার গেছে বলে শুক্রবার (৫ নভেম্বর) জানিয়েছে কোম্পানিটি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাথমিক ট্রায়ালে অনেক বেশি ইতিবাচক ফল আসায় পিলটির ট্রায়াল বন্ধ করা হয়েছে। 

ফাইজারের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্টা বলেছেন, ওষুধটি রোগীর মৃত্যু ঝুঁকি ও কোভিডের গুরুতর অসুস্থতা কমাবে। ১০ জনের মধ্যে ৯ জনেরই হাসপাতালে ভর্তি ঠেকিয়ে দিতে কার্যকর।

ওষুধটি জরুরি ব্যবহারের অনুমোদন পেতে ফাইজার এখন ট্রায়ালে পাওয়া ফল যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে পেশ করবে। একইসঙ্গে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছেও অনুমোদন পাওয়ার জন্য আবেদন করবে ফাইজার।

এদিকে চলতি সপ্তাহেই করোনাভাইরাসের চিকিৎসায় বিশ্বে প্রথমবারের মতো মুখে খাওয়ার ওষুধ 'মলনুপিরাভ' ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বিশ্বে এখন পর্যন্ত এটিই কোভিডের একমাত্র অনুমোদিত মুখে খাওয়ার ওষুধ।

তবে ট্রায়ালের ফলাফল বলছে, মলনুপিরাভের চেয়ে ফাইজারের অ্যান্টিভাইরাল পিলের কার্যকারিতা আরও বেশি।

করোনা আক্রান্ত উচ্চ-ঝুঁকিপূর্ণ এক হাজার দুইশ' ১৯ জন রোগীর ওপর ফাইজারের অ্যান্টিভাইরাল ওষুধের পরীক্ষা চালিয়ে দেখা গেছে, প্লাসিবো বা ডামি পিল সেবন করা রোগীদের তুলনায় প্যাক্সলোভিড সেবন করা অনেক কম রোগীকে হাসপাতালে যেতে হয়েছে।

অন্যদিকে প্লাসিবো সেবন করার কারণে সাত রোগীর মৃত্যু হলেও ফাইজারের প্যাক্সলোভিড সেবন করা কোনো রোগীর মৃত্যু হয়নি। 

image


যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ফাইজারের পিলের ট্রায়ালের এই ফল 'অসাধারণ'। ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এখন এই ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা মূল্যায়ন করে দেখবে।

তিনি আরও বলেন, অনুমোদন পেয়ে গেলে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হিসাবে আমাদের টিকা ও অন্যান্য চিকিৎসার পাশাপাশি এটিও হবে আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

আরও পড়ুন: স্কটল্যান্ডকে উড়িয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল ভারত

এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) 'মলনুপিরাভ' ব্যবহারের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। 

এমএইচআরএ জানায়, ক্লিনিকাল ডেটা অনুযায়ী করোনা শনাক্তের পরে এবং উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে যতো তাড়াতাড়ি সম্ভব 'মলনুপিরাভ' খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


একাত্তর/আরবিএস   

ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর