সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০০ হুথি বিদ্রোহী নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১:৫২ পিএম

ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় সৌদি জোটের হামলায় কমপক্ষে ২০০ হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় হুথিদের লক্ষ্য করে ৩৫টি হামলা চালানো হয়। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সৌদি জোটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।  

জোট মুখপাত্র জানিয়েছেন, ২০০ বিদ্রোহী নিহতের পাশাপাশি ধ্বংস করা হয়েছে হুথি ২৪টি সামরিক যান। 

এদিকে জোটের পক্ষে থেকে দাবি করা হয়েছে, মারিবের যুদ্ধে এখন পর্যন্ত ২৭ হাজার হুথি বিদ্রোহী নিহত হয়েছেন।  

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদির এই অভিযানকে গণহত্যার সাথে তুলনা করছে বিদ্রোহীরা। ইয়েমেনের কয়েক হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন সৌদি জোটের হামলায়। ঘরবাড়ি হারিয়েছেন আরও কয়েক লাখ মানুষ।

আরও পড়ুন: ভারতের পর ভুটানেও চীনের গ্রাম, শঙ্কায় মোদি সরকার

অন্যদিকে সৌদি জোটের অভিযোগ, হুথি বিদ্রোহীদের ইরান অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে।

এর আগে জাতিসংঘশঙ্কা প্রকাশ করে জানায়, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনের নাগরিকরা। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।


একাত্তর/আরবিএস  

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর