ডেলটার চেয়ে ভয়ংকর নতুন ধরন নিয়ে উদ্বেগে বিশ্ব

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৭:১৪ পিএম

করোনা ডেলটা ধরনে ইউরোপে চলছে ভাইরাসটির তৃতীয় ঢেউ। এমন আবহেই করোনার আরো এক ভয়ংকর রূপ এসে হাজির। ভাইরোলজির পরিভাষায় যার নাম বি.১.১৫২৯।

কমপক্ষে ৫০ বার জিনগত পরিবর্তন ঘটিয়েছে করোনার নতুন ধরনটি। যার মধ্যে ৩২ বার রূপ বদলে শুধু স্পাইক প্রোটিনে। অর্থাৎ, এটি আরো সংক্রমক হবার সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণ আফ্রিকাতেই কমপক্ষে ২৫ জন ব্যক্তি এই ধরনটিতে আক্রান্ত হয়েছেন বলে খবর এসেছে। আশপাশের কিছু দেশ ছাড়াও হংকং ও ইসরাইলেও পাওয়া গেছে এই নতুন ধরনের খোঁজ।

নতুন ধরনটিকে এখন পর্যন্ত করোনা ভাইরাসের সবচেয়ে শক্তিশালী রূপ- বিজ্ঞানীদের কাছ থেকে এমন বার্তা পেয়েই নড়েচড়ে বসেছে বিশ্বের বিভিন্ন দেশ।

বিশেষ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পথে হেঁটেছে ইউরোপের বড় বড় দেশগুলো। এরিমধ্যে দক্ষিণ আফ্রিকার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালিও চেক প্রজাতন্ত্র।

আর আফ্রিকার দক্ষিণাঞ্চলের সব দেশ থেকে ফ্লাইট নিষিদ্ধের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। একজন রোগী শনাক্ত হতেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে ইসরাইল।

সিঙ্গাপুর ও জাপানও দক্ষিণ আফ্রিকাসহ মহাদেশের ছয়টি দেশ থেকে ফ্লাইটের ওঠানামা নিষিদ্ধ করেছে। তবে এসব নিষেধাজ্ঞা থেকে দেশগুলোর নাগরিকরা বাদ যাবেন।

করোনার নতুন ধরন দিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। নতুন ধরনটির চরিত্র ও গতি প্রকৃতি সম্পর্কে জানতে শুক্রবার বিশেষ সভা ডেকেছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের ধারণা, এইচআইভি বা এইডস আক্রান্ত ব্যক্তির শরীরে করোনা বাসা বেঁধেই এই নতুন রূপের জন্ম হয়েছে। যার কারণে এটি বেশি শক্তিশালী।

ব্রিটেনের ইউসিএল জেনেটিক্স ইনস্টিটিউটের প্রধান ফ্র্যাঙ্কোসিস ব্যালাক্স বলেন, এটি কতটা সংক্রমণ ছড়াতে পারে, তা এখনই বলা যাচ্ছে না। আমাদের উচিত এই ধরনটির গতিবিধির উপর কড়া নজর রাখা। তবে এখনই খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

আর, ইম্পিরিয়াল কলেজের ভাইরোলজিস্ট টম পিকক বলেন, এই ধরনটি ডেলটা চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে। তবে এই ধরনে আক্রান্তের সংখ্যা এখনও অনেক কম।

এমন পরিস্থিতির মধ্যে দক্ষিণ আফ্রিকার সরকার গোটা বিশ্বকে আশ্বস্ত করে জানিয়েছে, নতুন ধরনকেও আটকে দিতে পারে করোনার টিকা।

আরও পড়ুন: মেক্সিকোতে নারীবাদী বিক্ষোভে তিনজনকে গুলি করে হত্যা

আর ব্যাপক টিকাকরণের মাধ্যমে নতুন ধরনের শক্তি কমিয়ে আনা সম্ভব বলেও এই টুইট বার্তায় জানিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার।

এদিকে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করে দেশটির কোভিড কমিটির প্রধান বলেছেন, এতে করে নতুন ধরনটির ছড়িয়ে পরা থেমে থাকবে না।


একাত্তর/আরবিএস   

আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
করোনা মহামারি চলার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ নীতি নির্ধারক ড. অ্যান্টনি ফাউচি মার্কিন সিনেটের এক শুনানিতে কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।...
অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর