রাস্তায় নগ্ন বাংলাদেশি, নেয়া হলো মানসিক হাসপাতালে

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৬:৩৫ পিএম

নগ্ন অবস্থায় রাস্তায় গাড়ি যাতায়াতে বাধা দেওয়ায় এক বাংলাদেশিকে মানসিক হাসপাতালে পাঠিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিও দেখে স্থানীয় পুলিশ তাকে উদ্ধারের পর এই ব্যবস্থা নেয়। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

রোববার (২৮ নভেম্বর) মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার মালয়েশিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন: ওমিক্রনে ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ

দেশটির পুচং শহরে পেকান বাটু এলাকার কামপুয় বারু সেতুতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, নগ্ন অবস্থায় একটি লরি বেয়ে উঠছেন ওই ব্যক্তি। ২৬ নভেম্বর এবিষয়ে জানতে পেরে প্রথমে পুলিশ স্টেশনে নিয়ে পরে কাজাং হাসপাতালে ভর্তি করা হয় বলে এক বিবৃতিতে জানান মালয়েশিয়া পুলিশের ডেপুটি ওসিপিডি ফাইরুস জাফর ।

ফাইরুস জাফর বলেন, বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালের মানসিক ওয়ার্ডে আছেন। বাংলাদেশি ওই ব্যক্তি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/টিএ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা এক মর্মান্তিক পরিণতির দিকে মোড় নিয়েছে। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা জামিল আহমেদ...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ অভিযানে অংশ নেওয়া এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের ভাইরাল ভিডিওটি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর