জার্মানিতে মার্কেল যুগের অবসান, নতুন চ্যান্সেলর শলৎজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০:৩৫ পিএম

জার্মানিতে অ্যাঞ্জেলা মার্কেলের ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে নতুন চ্যান্সেলর হতে চলেছেন ওলাফ শলৎজ। 

বুধবার (৮ ডিসেম্বর) পার্লামেন্টে ভোটগ্রহণের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়। নির্বাচনে তিনি ভোট পান ৩৯৫ টি, আর তার বিপক্ষে ভোট পড়ে ৩০৩ টি। এরপর তাকে নবম ফেডারেল চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার। 

বুধবার দুপুরে তার শপথ গ্রহণের কথা রয়েছে। 

শলৎজের তিন পার্টি কোয়ালিশন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে আছে। তার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি, ফ্রি ডেমোক্র্যাটস ও গ্রিন পার্টির সাথে মিলে সরকার গঠন করবে। 

আরও পড়ুন: ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চ্যান্সেলর ওলাফ শলৎজের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি জয়লাভ করে। এরপর দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্র্যাট পার্টির সাথে কোয়ালিশন চুক্তি সই করে শলৎজের সোশ্যাল ডেমোক্র্যাট। 

জার্মানির নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তবে এই মুহূর্তে তাদের প্রাথমিক অগ্রাধিকার পাবে করোনা ভাইরাস মহামারি। 

সেইসাথে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সাথে তৈরি হওয়া সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণ করাও তাদের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 


একাত্তর/এসজে

বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর