মিয়ানমারে ১১ গ্রামবাসীকে পুড়িয়ে মেরেছে সেনা সদস্যরা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৪৩ এএম

মিয়ানমারের সাগাইং নামের একটি গ্রামে ১৩ জনকে গুলি করার পর ১১ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির সেনা সদস্যদের বিরুদ্ধে। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সেনা অভ্যুথানের পর থেকেই এর বিরোধিতা করে দেশটিতে গড়ে ওঠা গ্রামটির মিলিশিয়া বাহিনী সেনাবাহিনীর ওপর অন্তত দুইবার বোমা হামলা করে।

পরে মঙ্গলবার সকালের দিকে সেনারা তাদের ধরতে অভিযান চালিয়ে গ্রাম থেকে পাঁচজন কিশোরসহ মোট ১১জনকে একত্রিত করে বেলা ১১টার দিকে গুলি চালায় সেনারা। তারপর তাদের গায়ে আগুন লাগিয়ে দেয়।

শরীরে আগুন দেওয়ার সময়ও কয়েকজন জীবিত ছিলেন বলে জানায় স্থানীয়রা। যাদের হত্যা করা হয়েছে তারা মিলিশিয়া সদস্য না সাধারণ নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সেনা অভ্যুথানের পর মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নিহত ১১ জনের একটি তালিকা প্রকাশ করেছে। তাদের দাবি, ১৪ বছরের এক কিশোরসহ আরও ৫ কিশোরের সবাইকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে প্রায় আড়াই লাখ ব্রিটিশ বাংলাদেশি

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এছাড়া মিয়ানমার নাউয়ের মতো কিছু পোর্টালে ঘটনার ছবিও প্রকাশ করা হয়েছে।

তবে এ বিষয়ে সামরিক সরকারের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চিকে উৎখাতের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সংঘাত-সংঘর্ষ লেগেই আছে। সেনাবিরোধিতায় তৈরি হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে মিলিশিয়া। এদিকে, উস্কানি  দেয়া ও কোভিড-১৯ বিধিমালা অমান্য করার অপরাধে চলতি সপ্তাহে শুরুর দিকে মিয়ানমারের একটি আদালত সু চিকে দু ‘বছরের কারাদণ্ড দেয়।


একাত্তর/টিএ

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর