মালিতে বোমা বিস্ফোরণে সাত শান্তিরক্ষী নিহত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০২:৩৭ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৮ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় বান্দিয়াগারা প্রদেশে এ ঘটনা ঘটে। 

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, নিহতরা সবাই টোগোর নাগরিক। অস্ত্রসহ একটি সামরিক গাড়িতে করে যাচ্ছিলেন শান্তিরক্ষীরা। 

সে সময়ই এ হামলা চালানো হয়। দেশটিতে হামলায় চলতি বছর এই নিয়ে ১৯ শান্তিরক্ষীর মৃত্যু হলো। 

আরও পড়ুন: মিয়ানমারে ১১ গ্রামবাসীকে পুড়িয়ে মেরেছে সেনা সদস্যরা

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মহাসচিব। 

২০১২ সাল থেকে জঙ্গি নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে মালি। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১৬ হাজার ৬০০ সদস্য মালিতে কাজ করছেন। 


একাত্তর/এসজে

শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৯ জন।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি যাত্রীবাহী বাস সেতু পার হওয়ার সময়ে নদীতে পড়ে ৩১ জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাওয়ার সময়ে বাগো নদীর সেতু পার হতে গিয়ে এ...
পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর