মালিতে সেতু থেকে পড়ে বাস নদীতে, নিহত ৩১

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি যাত্রীবাহী বাস সেতু পার হওয়ার সময়ে নদীতে পড়ে ৩১ জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাওয়ার সময়ে বাগো নদীর সেতু পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে মালির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, মালির কেনেইবা কমিউন থেকে বুরকিনা ফাসো যাবার সময়ে একটি বাস উল্টে সেতু থেকে পড়ে যায়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। খবর এএফপি'র।

এএফপি জানায়, হতাহতদের মধ্যে মালি ছাড়াও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

মালিতে প্রধান প্রধান অনেক সড়কের অবস্থা বেহাল। লক্কর-ঝক্কর যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করা হয়। দুর্নীতিতে ভরা দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে অহরহই। এ মাসের শুরুর দিকে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন নিহত হন এবং ৪৬ জন আহত হন।

 

একাত্তর/জো
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর