মালিতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৫

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১১ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।

কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাঁধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়। খবর এএফপি’র।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছে এবং আরও ৪৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

 

একাত্তর/জো
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর