বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২:৪৩ পিএম

কন্যা সন্তানের বাবা হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিট থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে লন্ডনের একটি হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী ক্যারি সাইমন্ডস।

জনসন-ক্যারি দম্পতির মুখপাত্র জানিয়েছেন, ভোরে লন্ডন হাসপাতালে স্বাস্থ্যবান কন্যা শিশুর জন্ম দিয়েছেন ক্যারি। মা ও শিশু উভয়ই ভালো আছে। এসময় যত্ন ও সহযোগিতার জন্য ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রসূতি দলকে ধন্যবাদ জানান এই দম্পতি।

আরও পড়ুন: সৌন্দর্য প্রতিযোগিতায় ৪৩ উট অযোগ্য ঘোষণা!

চলতি বছরের মে মাসে কনজারভেটিভ পার্টির সাবেক গণমাধ্যম উপদেষ্টা ৩৩ বছর বয়সী ক্যারিকে বিয়ে করেন জনসন। যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এটি ছিল তৃতীয় বিয়ে।

স্ত্রী ক্যারির সাথে বরিসের প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে।

৫৭ বছর বয়সী বরিস জনসন তিনটি বিয়ে করেছেন। তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই। গত বছর বিচ্ছেদ হওয়া তার দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা হুইলারের সংসারে তার চার সন্তান রয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিবাহবহির্ভুত সম্পর্কেরও এক সন্তান রয়েছে। জনসনের সন্তান নিয়ে বহুগুঞ্জন ছিল। সবশেষ গতবছর এনবিসিকে দেয়া সাক্ষাতকারে সন্তানের সংখ্যা ছয়জন বলে জানান বরিস জনসন।


একাত্তর/টিএ

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর