পূর্ব ইউরোপে ন্যাটোর কার্যক্রম বন্ধের দাবি রাশিয়ার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০৬ পিএম

ইউক্রেন সীমান্তে উত্তেজনা প্রশমিত করতে পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সম্প্রসারণ না করাসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে রাশিয়া।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সংবাদসংস্থা রয়টার্স জানায়, ইউক্রেন নিয়ে ইউরোপে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণ করতে মস্কো এই দাবি জানিয়েছে। এসব দাবি মানা না হলে তারা পশ্চিমা দেশগুলোর সাথে তারা কোনো প্রকার আলোচনায় যাবে না বলে জানিয়েছে। 

রাশিয়ার দাবি, পরিস্থিতি সমাধানের জন্য ন্যাটোতে ইউক্রেনের যোগদানের পরিকল্পনা স্থায়ীভাবে বাতিল করতে হবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রর সঙ্গে আলোচনাও করেছে মস্কো। তবে রাশিয়ার প্রস্তাবগুলোকে ওয়াশিংটন বাধা হিসেবে দেখছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার জন্য মস্কোর আহ্বানের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের ছাড়া ইউরোপীয় নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হবে না।’

আরও পড়ুন: ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ ৮০ শতাংশ কার্যকর: ব্রিটিশ গবেষণা

এছাড়াও ইউরোপ থেকে মার্কিন পরমাণু অস্ত্র অপসারণ এবং পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়েনিয়া থেকে ন্যাটো সৈন্য অপসারণের দাবি জানিয়েছে মস্কো। 

পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লাখেরও বেশি সেনা জড়ো করেছে। ইউক্রেনের একজন মন্ত্রী বলেছেন, আগামী জানুয়ারি মাসে মস্কো তাদের দেশে হানা দিতে পারেন। 

তবে রাশিয়া বলেছে, ইউক্রেনে হানা দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর