ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ ৮০ শতাংশ কার্যকর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০১:১০ পিএম

করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজ ৮০ থেকে সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করছেন যুক্তরাজ্যের গবেষকরা। 

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা ওমিক্রন নিয়ে এ পর্যন্ত যত তথ্য পেয়েছেন সেগুলোর কম্পিউটার মডেলিং করে এ তথ্য পেয়েছেন। তাদের মতে, ওমিক্রনের মারাত্মক অবস্থা থেকে বুস্টার ডোজে কমপক্ষে ৮০ শতাংশ ও সর্বোচ্চ ৮৫ দশমিক ৯ ভাগ সুরক্ষা পাওয়া যাবে। অর্থাৎ বুস্টার ডোজ পাওয়া প্রতি ১০০ জনের মধ্যে কমপক্ষে ৮০ জনকে হাসপাতালে যেতে হবে না।

ইমপেরিয়ালের গবেষণা দলের একজন প্রফেসর আজরা গনি জানালেন, ওমিক্রনের তীব্রতা সম্পর্কে জানতে আরও কয়েক সপ্তাহ লাগবে। আর এক্ষেত্রে বুস্টার ডোজকে জনস্বাস্থ্যের সুরক্ষার একটি বড় অংশ মনে করেন তিনি। 

আরও পড়ুন: আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

ডেলটা ধরনের ক্ষেত্রে বুস্টার ডোজের সুরক্ষার হার ৯৭ শতাংশ। তবে ওমিক্রনের বেলায় এ ধরনের গাণিতিক মডেলকে যথেষ্ট মনে করছেন না ইউকে ভ্যাকসিন টাস্কফোর্সের সাবেক চেয়ার ড. ক্লাইভ ডিক্স। বিবিসিকে তিনি বলেন, ‘এ ধরনের মডেলে বিশাল অনিশ্চয়তা আছে। ওমিক্রনের কারণে হাসপাতালে ভর্তি, আইসিইউতে নিয়ে যাওয়া ও মৃত্যুর আরও অন্তত একমাসের তথ্য হাতে পাওয়ার পর বুস্টার ডোজ নিয়ে আমরা আত্মবিশ্বাসী হতে পারবো।’

যুক্তরাজ্যে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত তিনদিন দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। এরই ধারাবিহকতায় শুক্রবার (১৭ ডিসেম্বর) যুক্তরাজ্যে নতুন করে ৯৩ হাজার ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। 


একাত্তর/এসজে

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
ভারতে ‍দুই শিশু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, তিন ও আট মাস বয়সী দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
চীনের পর এবার মালয়েশিয়াতেও বাড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ...
মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারে মশাবাহিত বিরল রোগ ইস্টার্ন ইকুইন এনসিফ্যালিটিস (ট্রিপল ই) দেখা দিয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরইমধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর