বাংলাদেশি তরুণিকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় মুম্বাইয়ে আটক দুই

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:১২ পিএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে এক বাংলাদেশি তরুণিকে জোরপূর্বক আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাজ্যটির মুম্বাই শহরের ডিবি মার্গ থানার পুলিশ ওই দু’জনকে আটক করেন বলে রোববার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূক্তভোগী ওই বাংলাদেশি তরুণির বয়স ২০ বছর। কাজের সন্ধানে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে গিয়েছিলেন তিনি। 

তাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই দুই অভিযুক্তকে আটক করে মুম্বাইয়ের ডিবি মার্গ থানার পুলিশ।

বাংলাদেশি ওই তরুণির অভিযোগ, অভিযুক্তরা পুলিশের কাছে তার বাংলাদেশি পরিচয় প্রকাশের হুমকি দিয়ে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করে। এভাবে টানা কয়েক মাস তাকে নির্যাতন করা হয়। এরপরই সাহস করে ডিবি মার্গ থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও একজন পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী ভুক্তভোগী ওই তরুণির বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার জামালপুর গ্রামে। ১৪ বছর বয়সে তার বিয়ে হয় এবং ১৬ বছর বয়সে তিনি সন্তানের মা হন। একপর্যায়ে স্বামীর সাথে বিচ্ছেদ হয় তার।

পুলিশ আরও জানিয়েছে, বিচ্ছেদের পর ঢাকায় চলে যান ওই তরুণি। কিন্তু সেখানে জীবিকা উপার্জনে ব্যর্থ হয়ে বেশ কিছু নারীর সহায়তা নিয়ে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলে আসেন। সেখানে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

দুই বছর পর ওই তরুণি সেখান থেকে পালিয়ে যান এবং কাজের সন্ধানে কলকাতা থেকে মুম্বাই চলে আসেন। মুম্বাইয়ে সনু কুমার নামে এক দালালের সাথে পরিচিত হন তিনি।

তরুণির অভিযোগ, মুম্বাইয়ের নাগপাড়া এলাকায় একটি ঘরে ওই দালাল তাকে আটকে রাখে এবং বেশ কয়েক মাস তার ওপর নির্যাতন করে। পরে গত ৯ ডিসেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুন: 'আফগানিস্তান' হবে বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট সংকট: ইমরান

মুম্বাইয়ের ডিবি মার্গ পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছে, ‘অভিযোগ পাওয়ার পরপরই ৩০ বছর বয়সী রবীন্দ্র কুমার যাদব এবং ৩৬ বছর বয়সী অশোক পিটো নামে দুই অভিযুক্তকে আমরা আটক করি। তৃতীয় অভিযুক্ত সনু কুমার পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।’


একাত্তর/এসএ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা এক মর্মান্তিক পরিণতির দিকে মোড় নিয়েছে। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা জামিল আহমেদ...
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বৃষ্টির জল জমে পানিবন্দি হয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
অবিরাম বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। সোমবার দিনভর ভারী বৃষ্টির পর নগরীটিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর