কলকাতা পৌর নির্বাচনে তৃণমূলের বিশাল জয়

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৫:২০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত জয়ের ধারা বজায় রাখল তৃণমূল কংগ্রেস। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত ভোট গণনা শেষে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। 

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, কলকাতা পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের খবরে কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কর্মী-সমর্থকরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন।

সেখানে শুরু হয় আবির খেলা ও মিষ্টি বিতরণ। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন। মুখে তাদের শ্লোগান ‘এবার খেলা হবে দিল্লিতে।’ অর্থাৎ ২০২৪ ভারতে যে লোকসভা নির্বাচন হবে তাতে প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায়।

এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জয় মানুষের জয়। কলকাতাকে আরও সুন্দর ও উন্নত করতে কাজ করতে হবে।

আরও পড়ুন: ইয়েমেনের প্রধান বিমানবন্দরে হামলা সৌদি জোটের 

ভোটের ফলে এরই মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে বিজেপিসহ অন্যরা। তৃণমূল কংগ্রেসের ১৩৪টির বিপরীতে বিজেপির জয় মাত্র তিনটি ওয়ার্ডে। এছাড়া কংগ্রেস দুই, বামফ্রন্ট দুই এবং অন্যরা তিনটিতে জয়লাভ করেছে।

নির্বাচনের এমন ফল সামনে আসার পরপরই বিজেপিসহ অন্য বিরোধীদের অভিযোগ, এবারের নির্বাচনে ভোট কারচুপি করা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে।

যদিও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, নাচতে না জানলে উঠান বাঁকা। মানুষ বিরোধীদের ভোট দেয়নি।

এদিকে, ফলাফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল বের করা যাবে না বলে এরই মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। 

উল্লেখ্য, ২০১০ সালে প্রথম কলকাতা সিটি নির্বাচনে বিজয়ী হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপর ২০১১ সালে বাংলার মসনদ দখল করে তারা, প্রথম পশ্চিমবাংলার নারী মুখ্যমন্ত্রী হন দিদি। 


একাত্তর/এসজে

পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর