ইসলামাবাদ, তেহরান ও ইস্তাম্বুলের মধ্যে পণ্যবাহী ট্রেন চালু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৭:১১ পিএম

ইসলামাবাদ, তেহরান ও ইস্তাম্বুলের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পাকিস্তান। ইসলামাবাদ থেকে ইস্তাম্বুল পর্যন্ত প্রায় ছয় হাজার ৫০০ কিলোমিটারের এই দীর্ঘ পথ পাড়ি দিতে পণ্যবাহী ট্র্রেনটির ১৩ দিন সময় লাগে। যদিও পাকিস্তান সরকার বলছে, সময় কমে এখন তা ১১ দিনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি পণ্যবাহী এই ট্রেনের উদ্বোধন করেন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, উদ্বোধন অনুষ্ঠানে ইরান, পাকিস্তান, তুরস্ক এবং তাজিকিস্তানের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। পাক পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, ইস্তাম্বুল, তেহরান এবং ইসলামাবাদের মধ্যে এই ট্রেন চলাচল শুরু এ অঞ্চলে বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী মুহাম্মাদ আজম খান স্বতী বলেন, এটি হচ্ছে ইস্তাম্বুল-তেহরান-ইসলামাবাদ ট্রেন চলাচলের প্রথম ধাপ। ভবিষ্যতে এই ব্যবস্থায় যাত্রীবাহী ট্রেনও যুক্ত হবে।  

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, পণ্যবাহী ট্রেন চালুর ফলে তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পণ্য পরবিহনের সময় অনেক কমে যাবে। প্রকল্প শুরুর দিকে ইসলামাবাদ থেকে ছয় হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছাতে পণ্যবাহী ট্র্রেনের ১৩ দিন সময় লেগেছে, তবে পরে তা কমে ১১ দিনে দাঁড়িয়েছে। 

আরও পড়ুন: কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস

এই ট্রেন চালুর আগে ইউরোপীয় দেশগুলো থেকে সমুদ্রপথে পাকিস্তানে পণ্য আনতে হতো এবং এজন্য সময় লাগতো ৪৫ দিন। 

পাকিস্তান রেলওয়ে বলছে, ইসলামাবাদ থেকে ইস্তাম্বুল পর্যন্ত প্রথম ট্রেনটি ২০০৯ সালের ১৪ আগস্ট চালু হয়েছিল। আর ইস্তাম্বুল থেকে প্রথম ট্রেনটি ২০১০ সালের ১৩ আগস্ট ইসলামাবাদ শুষ্ক বন্দরে পৌঁছেছিল।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বিতর্কিত নির্বাচনে ইসলামাবাদ সরকারের কঠোর দমনপীড়নের চিত্র তুলে ধরার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম- আল জাজিরার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর