নোবেলজয়ী ডেসমন্ড টুটু মারা গেছেন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০২:৩৫ পিএম

শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

রোববার (২৬ ডিসেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা আজ এক বিবৃতিতে ডেসমন্ড টুটুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, চার্চম্যানের মৃত্যু দক্ষিণ আফ্রিকানদের কাছে শোকের একটি অধ্যায়।

টুটু দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী ছিলেন। এইডস ও যক্ষ্মা প্রতিরোধে তিনি অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। এছাড়াও, দারিদ্রতা, বর্ণবাদ, যৌনতা ইত্যাদি বিরোধী প্রচারণায় তার ভূমিকা প্রশংসনীয়।

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে ৬ হাজার ৩শ’ ফ্লাইট বাতিল

ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ সালে সিডনী শান্তি পুরস্কারসহ ২০০৭ সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।


একাত্তর/আরএ

স্প্যানিশ-পেরুভিয়ান ঔপন্যাসিক ও সাহিত্যে নোবেলজয়ী কথাশিল্পী মারিও ভার্গাস য়োসা মারা গেছেন।
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে কখনোই কারাদণ্ড দেওয়া উচিত হয়নি।
সাহিত্যে নোবেলজয়ী কানাডিয়ান লেখক এলিস মুনরোর মৃত্যু হয়েছে। কানাডার অন্টারিওর পোর্ট হোপের একটি সেবাকেন্দ্রে সোমবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
চলে গেলেন ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক নোবেলজয়ী পদার্থবিদ পিটার হিগস। তার পারিবারিক সূত্র জানিয়েছে দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর নিজ বাসায় মারা যান এই কৃতি ব্রিটিশ বিজ্ঞানী।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর