ব্রাজিলে বন্যায় ১৮ মৃত্যু, হাজার হাজার মানুষ গৃহহীন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৫১ এএম

ব্রাজিলের বহিয়া রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। একই সময়ে অন্তত ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নভেম্বর থেকেই এ প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে।

এএফপি’র খবরে বলা হয়, বহিয়া দমকল কর্মীরা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নদীতে পড়ে তিনি প্রাণ হারান।

বহিয়া নাগরিক সুরক্ষা সংস্থা সুদেক জানায়, সেখানে বন্যার ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছে এবং ১৯ হাজার ৫৮০ জন গৃহহীন হয়ে পড়েছে এবং আরো ১৬ হাজার ১ জন বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এনিয়ে সেখানে মোট প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সুদেক আরো জানায়, এ প্রকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকে আরো ২৮৬ জন আহত হয়েছে।

আরও পড়ুন: ভোট শেষে পুলিশের গাড়িতে আগুন দিলো প্রার্থীর সমর্থকরা

দুর্যোগের কারণে ৪ লাখ ৩০ হাজার ৮শ’ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে সেখানের পরিস্থিতির আরো অবনতি ঘটতে দেখা যাচ্ছে।


একাত্তর/আরএ

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর