ওমিক্রন আতঙ্কে বিশ্বব্যাপী সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:২৭ পিএম

সংক্রমণ কমে আশায় যখন পৃথিবী কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলো তখনই ওমিক্রন এসে আবারও পৃথিবীকে দিচ্ছে অস্বস্তির হাওয়া। বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন। আর এর প্রভাব পড়েছে বিশ্বের যাত্রী পরিবহন সার্ভিসে।

এর মধ্যেই এক দেশের মানুষ অন্য দেশে ঢোকার বিষয়ে এসেছে নানা নিষেধাজ্ঞা। মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী বাতিল হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার ফ্লাইট। খবর এএফপির।

এত ফ্লাইট বাতিল হওয়ায় ব্যাপক সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে বড়দিন আর নতুন বছরের আগমনের আগ দিয়ে এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা।

কিন্তু ওমিক্রনের সংক্রমণের বিষয়টি নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছে তাতে বহু দেশ বিমান পরিষেবার ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

যার ফলে শুধু সোমবারই বিশ্বজুড়ে বাতিল হয়েছে তিন হাজার ফ্লাইট। মঙ্গলবার আরও এক হাজার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার।

আরও পড়ুন: ওমিক্রন ঠেকাতে কঠোর বিধিনিষেধ আসছে ফ্রান্সে

সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে চীনের দুটি বিমান সংস্থা। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ৪২৩টিও এয়ার চায়না ১৯৮টি ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ৯৩, আমেরিকা এয়ারলাইন্স ৮২, ডেল্টা এয়ারলাইন্স ৭৩ এবং জেট ব্লু ৬৬টি ফ্লাইট বাতিল করেছে। এমনকি ছেড়ে যাওয়া ফ্লাইটের মধ্যেও দেরিতে উড়েছে ৮ হাজার ৪৭২টি ফ্লাইট।

প্রসঙ্গত, বিভিন্ন গবেষণায় ওমিক্রনের সংক্রমণ ক্ষমতার বিষয়ে উদ্বেগজনক ফলাফল প্রকাশিত হয়েছে। এছাড়াও জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক মানুষ আক্রান্ত হবার আশঙ্কা করা হচ্ছে।


একাত্তর/টিএ

অবশেষে মধ্যপ্রাচ্যের বারুদে ভেজা আকাশে কিছুটা শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। তীব্র আন্তর্জাতিক চাপ আর অভ্যন্তরীণ অর্থনীতির ধস ঠেকাতে ইরানের ওপর নতুন করে পরিকল্পিত বিমান হামলা বাতিলের ঘোষণা...
সৌর বিকিরণের তীব্রতায় ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে ত্রুটি দেখা দেয়ায় বিশ্বজুড়ে এয়ারবাস সংস্থার প্রায় ছয় হাজার ফ্লাইটকে গ্রাউন্ডেড করতে হয়েছে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইট নিউইয়র্কের পথে উড়াল দেয়ার জন্য প্রস্তুত।
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। এছাড়াও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর